বুধবার, ১০ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সুন্দরবনের কু খ্যা ত ডা কা ত জোনাব বা হি নী র তিন সদস্য অ স্ত্র ও গো লা বা রু দসহ আ ট ক সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসকের সঙ্গে ট্রাক শ্রমিক ইউনিয়নের শুভেচ্ছা বিনিময় তালা উপজেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি অনুমোদন সদস্য সচিব হলেন এম মফিদুল হক লিটু কালিগঞ্জ পাইলট বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনোনীত হলেন শেখ সাইফুল বারী সফু তালায় পিচ ঢালাই কাজের উদ্বোধন   টেকসই ও আধুনিক পৌর নগর গঠনে গোপালগঞ্জে ক্লাস্টার উন্নয়ন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরার কৃতি সন্তান আমিনুর রহমান আমিন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নির্বাচিত হওয়ায় শুভেচ্ছার জোয়ার সাতক্ষীরায় ব্যবসায়ীর বাড়িতে গভীর রাতে স ন্ত্রা সী হা ম লা, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে হাবিবের নিয়োগে তালা উপজেলা বিএনপির অভিনন্দন

ডিআইজি খুলনা রেঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত 

✍️শেখ আকিব হোসেন☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৪ বার পড়া হয়েছে

ডিআইজি খুলনা রেঞ্জের সম্মেলন কক্ষে আজ রবিবার (২২ সেপ্টেম্বর ‘২৪) শারদীয় দুর্গাপূজা ২০২৪ উপলক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক অজিত কুমার বিশ্বাস, সেক্রেটারি বিমান সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট এর খুলনা মহানগরীর আহবায়ক নিত্যানন্দ মন্ডল, যুগ্ম আহবায়ক সুজনা জলি, খুলনা জেলার যুগ্ম আহবায়ক পরিতোষ কুমার বালা সহ খুলনা রেঞ্জের সকল জেলার পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যান ফ্রন্ট এর বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বিরাজমান আইন শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে সন্তোষ জ্ঞাপন করেন এবং একটি উৎসব মুখর পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

ডিআইজি তার বক্তব্যে বলেন যে, খুলনা রেঞ্জের সকল পূজামন্ডপ ই সমানভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু জনবল সল্পতার কারনে এতগুলো পূজামণ্ডপে শুধু পুলিশ দিয়ে নিরাপত্তা প্রদান করা সম্ভব না। তাই অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী নতুন প্রজন্মের যুব সমাজকে স্বেচ্ছাসেবক হিসেবে এখানে কাজ করতে হবে। গুরুত্বপূর্ণ মন্দিরগুলোতে অতিরিক্ত নজরদারী করতে হবে। তিনি আরো বলেন যে, শুধুমাত্র ভয়ের কারনে একটি পূজামন্ডপও যেন বন্ধ না থাকে।

সভায় আরও উপস্থিত ছিলেন মো: নিজামুল হক মোল্যা, অ্যাডিশনাল ডিআইজি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স), জয়দেব চৌধুরী, বিপিএম-সেবা, অতিরিক্ত ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), মো: হাসানুজ্জামান, বিপিএম, পিপিএম, অতিরিক্ত ডিআইজি ( অপারেশন), খুলনা রেঞ্জ এবং খুলনা রেঞ্জ কার্যালয়ের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!