বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

তালায় সুজনের সভা অনুষ্ঠিত

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’ এই শ্লোগান সামনে রেখে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর’২৪) বিকালে সাতক্ষীরার তালা আঃ সালাম গণগ্রন্থাগারে সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর উপজেলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা শাখা সুজনের সভাপতি গাজী জাহিদুর রহমান। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুজনের খুলনা বিভাগীয় আঞ্চলিক সমন্বয়কারী মাসুদুর রহমান রনজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা সুজনের সভাপতি অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরকার ও সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক শেখ হেদায়েতুল ইসলাম।

এ সময় তালা উপজেলা সুজনের সাধারণ সম্পাদক মোঃ ইমদাদুল হক, সহ-সভাপতি মীর জিল্লুর রহমান, রহিমা খাতুন, যুগ্ন-সম্পাদক মঈনুল আমিন মিঠু. সাংগঠনিক সম্পাদক এস এম নাহিদ হাসান, কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ বেলাল হোসেন. তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ আফজাল হোসেন, সদস্য তীর্থ কুমার দে, মুজাহিদ গোলদার, মনিরা সুলতানা, মোঃ আব্দুল্লাহ, রিমা খাতুন প্রমুখ। সভায় রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক-অসাম্প্রদায়িক ও মানবিক রাষ্ট্র বিনির্মাণের কথা উঠে আসে। এছাড়া সুজনের সাংগঠনিক ভীত আরও মজবুত করার পাশাপাশি সুজন বন্ধু গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!