বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের  সাথে ত্রৈ – মাসিক সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় শিক্ষকের সঙ্গে উ গ্র আ চ র ণ: শিক্ষার্থীদের বি ক্ষো ভ ও কোচিং সেন্টার সি ল গা লা কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ 

দেবহাটায় শিশু ফোরামের বার্ষিক সমাবেশ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫১ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় এপি পর্যায়ে বার্ষিক শিশু ফোরামের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৫ সেপ্টেম্বর’২৪) ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অর্থায়নে, দেবহাটা এরিয়া প্রোগ্রামের আয়োজনে এবং সুশীলনের বাস্তবায়নে পারুলিয়া ইছামতি টেকনিক্যাল কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় কুলিয়া ইউপি প্যানেল চেয়ারম্যান প্রভাস মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান। সুশীলনের সিডিও মিজানুর রহমানের পরিচালনায় বক্তব্য দেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ইউপি সদস্য ফতেমা খাতুন, হাসিনা পারভীন সন্ধ্যা, ওয়ার্ল্ড ভিশনের দেবহাটা এপি’র স্পনসরশিপ অফিসার হিরু গাইন, শিশু ফোরামের শ্রাবন্তী দাশ, আপন মন্ডল, ফতেমাতুস জোহরা, নাইম হোসেন, তানিয়া পারভীন, ফারহানা পারভীন প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সুশীলনের সিডিও জ্যোৎস্না বালা, জেসিডিও পিন্টু মন্ডল, উত্তর পারুলিয়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তারেক মনোয়ার সহ জনপ্রতিনিধি, শিক্ষক, শিশু ফোরামের সদস্য, সুশীলনের বিভিন্ন পর্যয়ের কর্মকর্তাগন।

এসময় শিশু ফোরামের সকল অংশগ্রহণকারীদের বাল্যবিবাহ প্রতিরোধে শফত বাক্য পাঠ করানো হয়। পাশাপাশি শিশুদের সুরক্ষার, বাল্যবিবাহ, শিশু অধিকার নিয়ে আলোচনা করা হয়। সেই সাথে বিগত বছরে শিশু ফোরামের পক্ষ থেকে গ্রহণকৃত ও বাস্তবায়নকৃত বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। শিশুরা অঙ্গিকার করে তারা নিজেরা বাল্যবিবাহ করবে না অপরকে বাল্যবিবাহ প্রতিরোধ সচেতন করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!