বুধবার, ০৬ মে ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

শ্যামনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারী সদস্যদের বিকল্প জীবিকায়ন দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ

📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

সিসিডিবি একটি উন্নয়নমুলক বেসরকারি সংস্থা। সংস্থাটি মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। সিসিডিবি-এনগেজ প্রকল্প নারীদের নেতৃত্ব উন্নয়ন ও স্বাবলম্বী করার লক্ষ্যে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নে কাজ করছে।

সেই লক্ষ্যে আজ বুধবার (৪ সেপ্টেম্বর২৪) সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে প্রকল্পের নারী সদস্যদের ২ দিন ব্যাপী নারীদের বিকল্প জীবিকা উন্নয়নের দক্ষতা বৃদ্ধি (কোয়েল পাখি পালন) বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিসিডিবির পিসিআরসিবি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, সভাপতিত্ব করেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী। প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণটি পরিচালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের শ্যামনগর উপজেলা অফিসের আরও উপস্থিত ছিলেন প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

সভাপতি প্রথমে শুভেচ্ছা বক্তব্য দেন এবং প্রশিক্ষণটির উদ্দেশ্য ও লক্ষ্য বর্ণনা করেন।

প্রধান অতিথি বিকল্প জীবিকায়ন সম্পর্কে একটি ধারণা দেন এবং এই রকম প্রশিক্ষণ যে নারীদের ঘরে বসে স্বাবলম্বী করার মত ভালো একটি প্রশিক্ষণ তা তিনি উল্লেখ করেন। সমাজে যারা পিছিয়ে আছে তাদেরকে এই প্রশিক্ষণ স্বাবলম্বী করে গড়ে তুলতে সাহায্য করবে।

অংশগ্রহণকারী সুধা রানী বলেন, আমি এমন একটি প্রশিক্ষণ অনেকদিন থেকে নেওয়ার জন্য চেষ্টা করছিলাম। যার মাধ্যমে আমি ঘরে বসেই আর্থিক উপার্জন করতে পারব। কোয়েল পাখি পালনের প্রশিক্ষণ দেওয়ার জন্য সিসিডিবির এনগেজ- প্রকল্পকে অনেক ধন্যবাদ জানাচ্ছি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!