শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরার মৌতলায় মাদকের বিষবৃক্ষ উপড়ে ফেলতে সামাজিক আন্দোলনের ডাক সাতক্ষীরার মধুবাগ আবাসিক এলাকা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ডুমুরিয়ায় ৪র্থ শ্রেণীর ছাত্রীকে ধ র্ষ নে র অ ভি যো গে স্কুল শিক্ষক গ্রে প্তা র ডুমুরিয়ার মানুষের ভাগ্য উন্নয়নে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই- আলি আসগার লবি এমপি সাতক্ষীরায় হোমিও চিকিৎসক ও ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত আর্ন্তজাতিক সাহিত্য সংস্কৃতি পরিষদ গাঙচিল ডুমুরিয়ার শাহপুর শাখার কমিটি গঠন: দীনেশ সভাপতি, আকুঞ্জী সম্পাদক  আশাশুনিতে বি দ্যু ৎ স্পৃ ষ্টে গৃহবধুর মৃ ত্যু বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সাতক্ষীরা জেলা শাখার সমাবেশ অনুষ্ঠিত সাতক্ষীরায় পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জয় জার্মানি সমর্থক দলের আলহাজ্ব মো. আব্দুর রউফের ঐকান্তিক প্রচেষ্টায় সরকারের বিশেষ বরাদ্দের উন্নয়নের ছোয়ায় আলোকিত হবে সাতক্ষীরা-২ আসন

দেবহাটায় রাইট টু গ্রো প্রকল্পের ইন্টারফেইস সভা অনুষ্ঠিত 

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২৩৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় রাইট টু গ্রো প্রজেক্টের ইন্টারফেইস সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (২৮ আগস্ট’২৪) উপজেলা মডেল মসজিদের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের ম্যানেজার জগন্ময় প্রজেশ বিশ্বাস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার শওকত ওসমান। বিশেষ অতিথি ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন, মহিলা বিষয়ক অফিসার নাসরিন জাহান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ ইদ্রিস আলী, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, ইউপি সচিব গোলাম রব্বানী ও খালিদ হোসেন।

ইন্টারফেইস সভার উদ্দেশ্য বর্ননা দেন সিভিএ ওয়ার্কিং গ্রুপের আবুল কাসেম কাজল, মনিটরিং স্ট্যন্ডার্ড বিষয়ে সিভিএ ওয়ার্কিং গ্রুপের ফিরোজ শাহ আলম, আমিনা খাতুন, মনিরুল ইসলাম, সুমাইয়া পারভীন রিজমা, শরিফুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সিভিএ ওয়ার্কিং গ্রুপের সভাপতি সালাউদ্দীন আহম্মেদ ও সাধারণ সম্পাদক এবং দেবহাটা প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের রাইট টু গ্রো প্রজেক্টের অ্যাডভোকেসী ও জেন্ডার  অফিসার উজ্জ্বল কুমার পাল, মনিটরিং অফিসার বিলকিস আরা চৌধুরী, প্রজেক্ট অফিসার তানজিমা আক্তার সহ সিভিএ গ্রুপের ৩টি ইউনিয়নের সদস্যরা।

সভায় সুপারিশ করা হয় যে, স্থানীয় পর্যায়ে পুষ্টিতে বিনিয়োগ বৃদ্ধি করতে ইউনিয়ন পরিষদের বাজেটে আলাদা ভাবে পুষ্টি খাত বা উপখাত সৃষ্টি করে বরাদ্দ দেওয়া প্রয়োজন। ইউনিয়ন পরিষদের বাজেটে অর্থ বরাদ্দ থাকলে তা পুষ্টি সেবা কার্যক্রমের উপকরণের সরবরাহ বাড়াতে সহায়ক হবে মেধাবী জাতি গঠনে সরকারে অগ্রাধিকার ভিক্তিক প্রাচেষ্টা আরো একধাপ এগিয়ে যাবে। ইউনিয়ন পর্যায়ে বহুখাত ভিত্তিক পুষ্টি সমন্বয় কমিটি প্রয়োজন, যারা ইউনিয়ন পর্যায়ে পুষ্টি পরিকল্পনা ও বাজেট প্রনয়ণে ভ‚মিকা রাখবে। স্থানীয় সুশীল সমাজের/সিভিল সোসাইটি অর্গানাইজেসনের (সিভিএ) প্রতিনিধিদের এই কমিটিতে অন্তর্ভুক্ত করলে পুষ্টি পরিকল্পনা ও বাজেট প্রনয়ণে তারা সক্রিয় অংশগ্রহণ করতে পারবে। স্থানীয় সুশীল সমাজ সিভিল সোসাইটি অর্গানাইজেসনের (সিবিএ) প্রতিনিধি ও স্থানীয় উদ্যোক্তাদের পুষ্টি ও পরিষ্কার পরিচ্ছন্নতা, স্যানিটেশন বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে জ্ঞান ও দক্ষতা বাড়াতে হবে, যাতে তাঁরা উঠান বৈঠকে কিংবা বাড়ি পরিদর্শনের মাধ্যমে পুষ্টি পরামর্শ ও সেবা প্রদান করতে সক্ষম হতে পারে। স্থানীয় উদ্যোক্তাদের ওয়াশ, পুষ্টি সংশ্লিষ্ট পণ্য ও সেবা জনগণের হাতের নাগালে ও সাশ্রয়ীমূল্যে বিক্রি করতে উৎসাহিত করতে হবে, যাতে স্থানীয় জনগণের ওয়াশ ও পুষ্টি পণ্য ও সেবা পাওয়া সহজ হবে বলে জানানো হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!