শ্যামনগরে ধর্মীয় ও নাগরিক নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠিত
📝মোঃ হাফিজুর রহমান✍️নিজস্ব প্রতিবেদক✅
প্রকাশের সময় :
মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
১৯১
বার পড়া হয়েছে
“সকল জাতি গোষ্ঠী, ধর্ম, বর্ণকে সম্মান করি, অহিংস, বৈষম্যহীন, শান্তি- সম্প্রীতির বাংলাদেশ গড়ি” এই শ্লোগান সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা যুব ফোরামের স্বেচ্ছাসেবী উদ্যোগে এবং বাস্তবায়নে আস্থা প্রকল্পের আওতায় ধর্মীয় ও নাগরিক নেতাদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়।
আজ মঙ্গলবার (২০ আগষ্ট ‘২৪) বিকাল ৪ টায় শ্যামনগর প্রগতি সংগঠনের সভাকক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা যুব ফোরামের যুগ্ম-আহ্বায়ক মো: ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামনগর ও সাতক্ষীরা সদর উপজেলা এসএম আজিজুল হক। সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন নারীনেত্রী হোসনেয়ারা বেগম, মুন্ডা কমিউনিটির নেতা তারাপদ মুন্ডা, উপজেলা ব্রাহ্মন সংসদ এর সাধারণ সম্পাদক হিরন্ময় মুখার্জী, ইমাম মোঃ নুরুল ইসলাম ও মোঃ আমিনুর রহমান, জেলা নাগরিক প্লাটফর্মের সদস্য ও সামস্ এর নির্বাহী পরিচালক কৃষ্ণপদ মুন্ডা, রূপান্তরের প্রকল্প ব্যাবস্থাপক তসলিম আহমেদ টংকর, উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কিরণ শংকর চট্রোপাধ্যায়, এবং যুব ফোরাম প্রতিনিধিরা। সভায় অহিংস, বৈষম্যহীন, শান্তি- সম্প্রীতির দেশ গড়তে যুবদের ভূমিকার কথা উল্লেখ করা হয়। এসময় ১২ টি ইউনিয়নের যুব ফোরাম সদস্যরা উপস্থিত ছিলেন।