সোমবার, ০৪ মে ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

দেবহাটায় নোঙ্গর ফাউন্ডেশনের সম্প্রীতি সমাবেশ

✍️মীর খায়রুল আলম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১১ আগস্ট, ২০২৪
  • ১৮৬ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটায় নোঙ্গর ফাউন্ডেশনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ আগস্ট ‘২৪) বিকাল ৫টায় নাংলা বাজারে এ কর্মসূচি পালিত হয়।

আলোচনা সভায় ফাউন্ডেশনের সভাপতি আব্দুল কাদেরের সভাপতিত্বে বক্তব্য দেন ফাউন্ডেশনের উপদেষ্টা ও নাংলা ফাতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক বিশ্বাস, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, মাওলানা মহিববুল্লাহ, সহকারী শিক্ষক নজরুল ইসলাম, স্থানীয় ইমাম আবু হাসান প্রমুখ।

উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন, মনিরুল ইসলাম, রাহেলা খাতুন লিলি, ফাউন্ডেশনের সহ-সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সদস্য মুকুল হোসেন, আছানউল্লাহ, রায়হান হোসেন, সাব্বির হোসেন, শামিম হোসেন, মারুফ বিল্লাহ সহ বিভিন্ন শ্রেণিপেশার অসংখ্য মানুষ। এসময় বক্তরা বলেন সংঘাত নয়, শান্তি চাই। সবাই নিজ নিজ স্থান থেকে সবাইকে ক্ষমা করে দিয়ে সুন্দর সমাজ গড়তে হবে। কোন অমুসলিম ভায়ের বাড়িঘর, ধর্মীয় উপসানায়ে হামলা ভাংচুর নয়। সম্প্রীতি স্থাপন করে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। অপরাজনীতি বা হিংসামূলক কর্মকান্ড পরিহার করতে হবে। সাবাইকে ক্ষমা করে দিয়ে নজির স্থাপন করতে পারলে আগামীর বাংলাদেশ আরো সুন্দর হবে। ক্ষমতা স্থায়ী নয়, তাই ক্ষমতার অপব্যবহার না করে সঠিক ভাবে কাজ করতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!