বুধবার, ০৬ মে ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা পেলেন তালার ইত্তেফাক সংবাদদাতা গাজী জাহিদুর রহমান

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালায় উন্নয়ন প্রচেষ্টা ও পিকেএসএফের অর্থায়নে পরিচালিত কৈশোর কর্মসূচির আওতায় উপজেলা দিবস, কৈশোর মেলা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ জুন ‘২৪) সকালে তালা শিল্পকলা একাডেমীতে এ কর্মসূচি গ্রহণ করে উন্নয়ন প্রচেষ্টা কর্তৃপক্ষ। এ বছর উপজেলায় সামাজিক, ক্রীড়া,সাংবাদিকতা ও সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ ভূমিকা রাখায় চারজন ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন, সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ এনামুল ইসলাম, ক্রীড়া কর্মকান্ডে বিশেষ অবদান রাখার জন্য ক্রীড়া সংগঠন মীর হারুন-রশীদ পুকার, কৈশোর কর্মসূচী সংক্রান্ত প্রতিবেদন প্রকাশে অবদান রাখার জন্য দৈনিক ইত্তেফার পত্রিকার উপজেলা প্রতিনিধি গাজী জাহিদুর রহমান, উপজেলার সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য বাংলাদেশ বেতার খুলনার শিল্পী  দেবশ্রী পাল। উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে সম্মাননাপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সনজয় বিশ্বাস, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সিনগ্ধা খাঁ বাবলী, উপজেলা উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পলাশ কান্তি রায়, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরদার জাকির হোসেন উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী এ এস এম মুজিবুর রহমান প্রমুখ। পরে অতিথিরা চিত্রাংকন, নৃত্য, সংগীত প্রতিযোগিতা ও বিভিন্ন ক্লাবের সদস্যদের মধ্যে পুরষ্কার এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। অতিথিরা কৈশোর মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!