বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কুলিয়ায় রাইট-টু-গ্রো প্রজেক্টের স্কুল বেইজ ক্যাম্পেইন

✍️মীর খায়রুল ইসলাম📝দেবহাটা প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৪৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটার কুলিয়ায় রাইট টু গ্রো প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আয়োজনে কিশোর এবং কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য পরিচর্যা বিষয়ক স্কুল-বেইজ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ মে’২৪) সকাল ১০ টায় বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বহেরা দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার ওয়ালিদ হোসেনের সভাপতিত্বে দিক নির্দেশনামূলক আলোচনা করেন “রাইট টু গ্রো প্রজেক্ট” অফিসার তানজিমা আক্তার। তিনি কিশোর-কিশোরীদের মানসিক এবং শারীরিক সুস্থতা নিশ্চিত করা এবং কিশোরীদের মাঝে তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিয়ে আলোচনা করেন। কিশোর-কিশোরীরা কি করে নিজের বয়ঃসন্ধিকালীন পরিচর্যা করবে এ ব্যাপারে তাদের মতামত গ্রহন করেন এবং পরামর্শ প্রদান করেন। অভিভাবকগণ কি করে তাদেরকে সহযোগিতা করবে সেবিষয়ে কিশোর-কিশোরীদের মানসিকভাবে কাউন্সিলিং করা হয়।

এসময় কুলিয়া ইউনিয়ন ফ্যাসিলিটেটর এস,এম, সাইফুল ইসলাম ও কমিউনিটি প্রোমোটর সোনিয়া রুপাসহ স্কুলের  সকল ছাত্র- ছাত্রীরা উপস্থিত ছিলেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!