বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ডুমুরিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও থানা পুলিশের অ ভি যা নে আ ট ক-৪  দেবহাটার সুবর্ণবাদ শ্মশানের জমি দ খ লে র প্র তি বা দে গ্রামবাসীর মানববন্ধন   দেবহাটায় বার্ষিক ক্রীড়া ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান মির্জা ফখরুল ও রিজভীকে অভিনন্দন জানিয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের আনন্দ মিছিল চুকনগর বাসস্ট্যান্ডে সদ্য নির্মিত গোলচত্বরটি বালিবাহী ট্রাকের ধা ক্কা য় ব্যাপক ক্ষ য় ক্ষ তি সাতক্ষীরায় মানবাধিকার আইনজীবি ফোরাম সদস্যের সাথে ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত রতনপুরে চেয়ারম্যান প্রার্থী ফজলুর রহমান আকাশের বাড়ছে জনপ্রিয়তা গোবিপ্রবিতে মাসের ব্যবধানে ২ ভিসি পরিবর্তন, নতুন ভিসি ড. মো. সোহেল হাসান গোপালগঞ্জে পদোন্নতি প্রাপ্ত পুলিশ সদস্যকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী রিসার্চ লিপের অ্যাম্বাসেডর হলেন তছলিম আহম্মদ

কে এম সাইফুর রহমান, গোপালগঞ্জ জেলা প্রতিবেদক:
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২০
  • ৫৮৭ বার পড়া হয়েছে

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি)-এর ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান তছলিম আহম্মদকে অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করেছে আন্তর্জাতিক গবেষণা প্রকাশনী রিসার্চ লিপ।

গত ১২ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এই সহকারী অধ্যাপক অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত হন। বিভিন্ন আন্তর্জাতিক এবং দেশীয় জার্নালে তার সর্বমোট ১৭৬টি আর্টিকেল রয়েছে। রিসার্চ লিপের প্রত্যাশা তিনি দেশের সীমা অতিক্রম করে সকলের নিকট ভালোমানের গবেষণা পৌঁছে দিবেন।

এ বিষয়ে বশেমুরবিপ্রবি’র সহকারী অধ্যাপক তছলিম আহম্মদ বলেন, “একজন শিক্ষকের যখন কোন বিষয়ে গবেষণাপত্র থাকে, তখন শিক্ষার্থীরা ওই বিষয়ে বিস্তারিত জানতে পারে এবং গবেষণায় ইচ্ছুক হলে সে বিষয়ে সঠিক গাইডলাইন পায়। আর আমি সর্বদা শিক্ষার্থীদের ভালো কিছু উপহার দিতে চেয়েছি। এ কারণে যতোটা সম্ভব নিজেকে গবেষণায় সম্পৃক্ত রাখতে চেষ্টা করি”।

এ সময়ে তিনি আরও বলেন, “গবেষণার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন ইচ্ছাশক্তি। নতুন বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিশেষ করে আমাদের মতো বিশ্ববিদ্যালয়ে গবেষণার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়, তবে ইচ্ছে থাকলে এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবেলা করা সম্ভব।”

উল্লেখ্য, একাডেমিক ও বৈজ্ঞানিক সেক্টরে গুরুত্বপূর্ণ এবং অনুকরণীয় অবদান রেখেছেন এমন ব্যক্তিদের সাধারণত অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে থাকে রিসার্চ লিপ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!