সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

দেবহাটা প্রেসক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠান

✍️দেবহাটা (সাতক্ষীরা) প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার দেবহাটা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল’২৪) প্রেসক্লাবের সভাকক্ষে এ আয়োজন করা হয়। এতে প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সংগঠনের উপদেষ্টা আলহাজ্ব মুজিবর রহমান।

প্রেসক্লাবের সহ-সভাপতি অধ্যাপক রাজু আহম্মেদ ও সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব আকবর আলী, দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার ও ক্লাবের উপদেষ্টা মোঃ আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, মহিলা ভাইস চেয়ারম্যান জিএম স্পর্শ, জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক আলী মোর্ত্তোজা মোহাম্মদ আনোয়ারুল হক, যুগ্ম-সম্পাদক ও সাবেক সখিপুর ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন, দৈনিক দৃষ্টিপাত পত্রিকার নির্বাহী সম্পাদক আবু তালেব মোল্ল্যা, পারুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরহাদ হোসেন হিরা, প্রেসক্লাবের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, সাবেক সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি আবু হুরাইরা, যুগ্ম-সম্পাদক মোমিনুর রহমান, যুগ্ম-সম্পাদক লিটন ঘোষ বাপি, সাংগঠনিক সম্পাদক সুমন পারভেজ বাবু, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সবুজ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক এমএ মামুন, দপ্তর সম্পাদক মিজানুর রহমান, কার্যনির্বাহী সদস্য বায়োজিত বোস্তামি উজ্বল, সাবেক আহবায়ক আজিজুল হক আরিফ, সাবেক অর্থ সম্পাদক কবির হোসেন, সদস্য দিপঙ্কর বিশ্বাস, এসএম নাসির উদ্দীন, সন্যাসী কুমার ওভি প্রমুখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা সাইফুদ্দিন ইয়াহিয়া।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!