সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

শ্যামনগরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র‌্যালী ও বিতর্ক প্রতিযোগিতা 

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : সোমবার, ১১ মার্চ, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউন্ডেশন এবং এ্যাম্বাসি অব সুইডেন এর সহযোগিতায় কমিউনিটিভিত্তিক জলবায়ু সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচি-ক্রিয়া প্রকল্পের আওতায় সোমবার সকালে সাতক্ষীরার শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট ম্যাধ্যমিক বিদ্যালয়ে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে সাইকেল র‌্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 
নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ- এই স্লোগানকে সামনে রেখে এই বিতর্ক প্রতিযোগিতা ও সাইকেল র‌্যালীতে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয় ও বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। 
সাইকেল র‌্যালী ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়ুব আলী, ইউপি সদস্য রবিউল ইসলাম এবং সংরক্ষিত নারী ওয়ার্ডের সদস্য ফতেমা বেগম।
দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে নারীদের জন্য বিনিয়োগ অপরিহার্য শিরোনামে বিতর্কের পক্ষে অবস্থান করে বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও বিপক্ষে অবস্থান করে গাবুরা গোপাললক্ষী মাধ্যমিক বিদ্যালয়ের বিতর্ক দল। বিতর্ক সঞ্চালনা করেন লিডার্স এর প্রজেক্ট কোঅর্ডিনেটর মো. আরিফুর রহমান। বিচারকের দায়িত্ব পালন করেন, লিডার্সের মনিটরিং অফিসার মো: বেলাল হোসাইন ও স্কুলের শিক্ষক সুমির বিশ্বাস। বিতর্কে চ্যাম্পিয়ন হয় বুড়িগোয়ালিনী ফরেস্ট মাধ্যমিক বিদ্যালয় ও একই স্কুলের শিক্ষার্থী সামিয়া আক্তার নেহা সেরা বিতার্কিক নির্বাচিত হয়।
অনুষ্ঠান শেষে বিতার্কিকদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সমাপনী অনুষ্ঠানে ফতেমা বেগম বলেন, আজকের সাইকেল র‌্যালী ও বিতর্ক প্রতিযোগিতা মেয়েদের জন্য অনুপ্রেরণার। আমরা লিডার্সকে ধন্যবাদ জানাই এই আয়োজনের জন্য।
রবিউল ইসলাম বলেন, আমাদের মা বোনেদের ক্ষমতায়ন করতে হবে। তাদেরকে বাইরে বের হতে হবে। সাহসের সাথে কাজ করতে হবে।
প্রধান শিক্ষক আয়ুব আলী বলেন, আমাদের স্কুলের মেয়েরা বিতর্কে দারুণ পারফর্ম করেছে। সাইকেল র‌্যালীতে অংশগ্রহণ করেছে। আমাদের লক্ষ্য তাদেরকে দেখে মেয়েরা অনুপ্রাণিত হোক।
অনুষ্ঠানের প্রধান অতিথি হাজি নজরুল ইসলাম বলেন, নারীদেরকে পুরুষের পাশাপাশি সুযোগ দিতে হবে যেন তারা সমাজ নির্মাণে অংশ নিতে পারে। আজকের সাইকেল র‌্যালী এই উপকূলীয় অঞ্চলে মেয়েদেরকে সাহস ও অনুপ্রেরণা যোগাবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!