বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

কলারোয়ায় আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৮ মার্চ, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন  করা হয়েছে। “শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা” নারীর সমঅধিকার সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিযোগ এই স্লোগানকে  সামনে রেখে শুক্রবার (৮মার্চ’২৪) সকাল ১০ টায় উপজেলা অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাতুল ইসলাম।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন-নাহার-আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন-উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জিয়াউর রহমান, কলারোয়া থানার এসআই রওশন আক্তার, উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা প্রশান্ত পাল, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা অনিমা রাণী।

এছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-কলারোয়া ব্র্যাকের সমন্বিত উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শাহানাজ পারভীন, ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির প্রোগ্রাম অর্গানাইজার শামীমা খাতুন, মহিলা বিষয়ক অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আনিছুর রহমান, অফিস সহায়ক শাহিনা খাতুন প্রমূখ। আলোচনা সভার পূর্বে  একটি র‌্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে পৌরসদরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামের আলোচনা সভায় যুক্ত হয়।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলারোয়া মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষক বিল্লাল হোসেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!