বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

জাতীয় শিশু পুরস্কার পেলেন সাতক্ষীরার মেয়ে নূনসাকিন বিনতে জামান (হৃদিতা)

✍️আব্দুর রহিম📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

সাতক্ষীরার মেয়ে জাতীয় শিশু পুরস্কার অর্জন করেছে। জাতীয় পর্যায়ে চিত্রাংকন প্রতিযোগিতা ‘ক’ বিভাগে তৃতীয় স্থান অধিকার করায় নূনসাকিন বিনতে জামান (হৃদিতা) কে এ পুরস্কার দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তার হাতে এ পুরস্কার তুলে দেন।

রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি এমপি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাজমা মোবারেক, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকি ইনামসহ সরকারের উচ্চপদস্থ কর্মকতার্রা।

নূনসাকিন বিনতে জামান (হৃদিতা), সাতক্ষীরা পি এন বিয়াম ল্যাবরেটরি স্কুলে ৪র্থ শ্রেণী থেক ৫ম শ্রেনীতে
জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয় এবং ১ম স্থান অধিকার করে। সে সাতক্ষীরা বর্ণমালা একাডেমির পরিচালক ও প্রশিক্ষক শামীমা পারভীন রত্নার তত্ত্বাবধানে তিন বছর যাবত প্রশিক্ষণার্থী হিসেবে অধ্যায়নরত রয়েছে। তার পিতা ক্রীড়ানুরাগী মোঃ রাশিদুজ্জামান এবং মাতা রাজারবাগান শান্তি নিকেতন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোসাঃ হাত্তয়ানুর বেগম। পিতা বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়ানুরাগী ও মাতা স্কুল শিক্ষক।

জাতীয় শিশু পুরস্কার পেয়েছে নূন সাকিন বিনতে জামান (হৃদিতা) সাতক্ষীরা জেলার সুনাম অর্জন করায় বুধবার পৌরসভার কাটিয়াস্থ সাংসদের বাসভবনে সদর-২ আসনের সংসদ সদস্য, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান আশু এবং জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তার জন্য অনেক দোয়া ও ভালোবাসা দিয়েছে।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক শেখ ম‌ঈনুল ইসলাম ম‌ঈন, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোঃ সরোয়ার হোসেন, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ মোঃ ইদ্রিস আলী বাবু, তার পিতা বিশিষ্ট ব্যবসায়ী ক্রীড়ানুরাগী মোঃ রাশিদুজ্জামান। সে শিক্ষার্থী হিসেবে খুবই ভালো এবং নম্র ভদ্র আত্মীয়-স্বজন ও এলাকাবাসী তাকে নিয়ে অনেক গর্ব করে সে একদিন অনেক বড় হবে। সে অনেক বড় হতে চায়। সে সকলের কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছেন। সকলের দোয়া, ভালোবাসা ও অনুপ্রেরণা পেলে আগামীতে দেশের জন্য সুনাম বয়ে আনতে পারবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!