রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জাকজমক পূর্ণ আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল সাতক্ষীরার ভাই ভাই ট্রেডার্সের হালখাতা তালায় কেন্দ্রীয় পানি কমিটির সভা অনুষ্ঠিত তালায় আ ত্ম সাৎ কৃ ত বীমার টাকা ফে র তে র দা বি তে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় দু র্নী তি বি বো ধী সামাজিক আন্দোলনের অভিজ্ঞতা বিনিময় সভা নাঈম ইন্টারন্যাশনাল ট্রাভেলস এন্ড টুরসের উদ্যোগে ২০২৭ সালের হজযাত্রীদের প্রাক-নিবন্ধন বিষয়ক আলোচনা সভা  সাতক্ষীরায় স্ত্রী-সন্তানের অ ত্যা চা র-নি র্যা ত ন থেকে রক্ষা পেতে অসহায় এক স্বামী-পিতার সংবাদ সম্মেলন মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরায় ছাত্রশিবিরের বিশাল সাইকেল র‍্যালি তালায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত সাতক্ষীরা সী মা ন্তে বিজিবির বিশেষ অ ভি যা ন: ৩ পা চা র কা রী সহ কোটি টাকার মালামাল জ ব্দ দেবহাটায় আন্তর্জাতিক মা দ ক বি রো ধী দিবস উপলক্ষে সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

সাংবাদিক হাসান মাসুদ পলাশের মৃত্যুতে সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের শোক

✍️দেশ টাইমস নিউজ ডেস্ক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৬৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক পত্রদূত পত্রিকার সাবেক চন্দনপুর (কলারোয়া) সাতক্ষীরা প্রতিনিধি হাসান মাসুদ পলাশের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দরা হলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ) ও সাধারণ সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দ্যা মুসলিম টাইমস), যুগ্ম-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক আলোর বার্তা), সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, দৈনিক যুগের বার্তা, দেশ টাইমস), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক দক্ষীনের মশাল), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা), আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ) মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী) ও এএইচএম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা)।

উল্লেখ্য, সাংবাদিক হাসান মাসুদ পলাশ (৫৫) রবিবার (৪ ফেব্রুয়ারি ২০২৪) দুপুর ১২টার দিকে পরিবার পরিজন আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহীদের শোকের সাগরে ভাসিয়ে চলে গেছেন না ফেরার দেশে। হাসান মাসুদ পলাশ কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সাবেক মেম্বর কলারোয়া প্রেসক্লাবের সহ-সভাপতি। তিনি চিরকুমার ছিলেন। তার বাড়ি কলারোয়া উপজেলার রামভদ্রপুর গ্রামে। তিনি দীর্ঘদিন দৈনিক পত্রদূতের চন্দনপুর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!