সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ অপরাহ্ন
শিরোনাম :
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধ স: ভা ঙ নে র শ ঙ্কা শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না  স ন্ত্রা স বি রো ধী আ ই নে র মা ম লা য় আশাশুনিতে সাবেক চেয়ারম্যান আব্দুল আলীম গ্রে প্তা র

কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে এতিম শিশু ও সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরণ

✍️জুলফিকার আলী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২১৮ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে
মাদ্রাসার এতিম শিশু ও সমিতির সদস্যদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছে।

শনিবার (৩ ফেব্রুয়ারী’২০২৪) বিকেলে কলারোয়া পৌরসভাধীন ঝিকরা সীমান্ত বহুমুখী সমিতির উদ্যোগে ওই শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। সমিতির সহ.সভাপতি ইব্রাহিম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন-উপজেলা সমবায় অফিসার অনিমেশ কুমার দাস।

বিশেষ অতিথির বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার কাউন্সিলর শেখ জামিল হোসেন, কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ। এছাড়া অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন- সমাজসেবক বাবু কার্ত্তিক চন্দ্র মন্ডল, প্রভাষক শামসুর রহমান, শেখ আসাদুজ্জামান আসাদ, সমিতির কোষাধ্যক্ষ সুমন হোসেন, কলারোয়া পৌর প্রেসক্লাবের সভাপতি ডেইলি অবজারভার পত্রিকার কলারোয়া সংবাদদাতা জুলফিকার আলী, সমিতির সদস্য শহিদুল ইসলাম, সেলিম হোসেন প্রমুখ।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন-ঝিকরা সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। আলোচনা সভা শেষে  অতিথিবৃন্দ পৌরসভার ঝিকরা মাদ্রাসার এতিখানার শিশু ও সমিতির ২০০ সদস্যদের মাঝে শীতবন্ত্র কম্বল বিতরণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!