বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

গাজীপুরে প্রতারনার প্রতিবাদ করায় আসামি হলেন সামজকর্মী

আমির হোসেন রিয়েল, গাজীপুর জেলা প্রতিবেদক: 
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২০
  • ৪১০ বার পড়া হয়েছে
অসহায় মহিলাদের সঙ্গে প্রতারণার প্রতিবাদ করায় গাজীপুরে সুধী জনকল্যাণ মহিলা সমিতির সভাপতি রওশন আরা বেনজীর ও তার স্বামীকে মামলা দিয়ে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। সোমবার দুপুরে গাজীপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে রওশনারা এসব কথা বলেন।
লিখিত বক্তব্য পাঠকালে তিনি আরো বলেন, রহিমা বেগম হিউম্যান রাইট রিভিও সোসাইটির নামে বিভিন্ন অসহায় মহিলাদের আইনগত সহায়তার কথা বলে দীর্ঘদিন ধরে প্রতারনা করে আসছেন। আমি তাদের ওই প্রতারণার কথা গাজীপুর জেলা প্রশাসক ও এনজিও সমন্বয় কমিটির সভায় উত্থাপন করায় তারা ক্ষিপ্ত হয়। তারা আমার স্বামী ও আমার বিরুদ্ধে রহিমার মেয়ে শেখ আনোয়ারা খানম বন্যা ওরফে রানী পুলিশের সঙ্গে যোগসাজশ করে গাজীপুর সদর থানায় ষড়যন্ত্রমূলক ও সাজানো মামলা দায়ের করেছেন। সদর থানার এসআই জিন্নত আলী মামলাটি এফআরটি দেয়ার কথা বলে আমার কাছে ৫০হাজার টাকা ঘুষ দাবি করেন। ওই টাকা না দেয়ায় ওই পুলিশ কর্মকর্তা করোনা পরিস্থিতির মধ্যে আদালতে দ্রুত চার্জশিট দাখিল করেন। 
এ ব্যাপারে প্রতিকারের জন্য গাজীপুর মহানগর পুলিশের কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে সহযোগিতা চেয়েছেন বলেও জানান তিনি।  
গাজীপুর মেট্রোপলিটন সদর থানার এসআই জিন্নত আলীর সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!