সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
দেবহাটায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত আন্তর্জাতিক তথ্য অধিকার দিবসে সাতক্ষীরায় র‍্যালি ও আলোচনা সভা আশাশুনির খোলপেটুয়া নদীর বেড়িবাঁধে ধ স: ভা ঙ নে র শ ঙ্কা শিশুদের পুষ্টি ও উপস্থিতি বাড়াতে প্রধান শিক্ষকের উদ্যোগে মিড ডে মিল গোপালগঞ্জের কাশিয়ানীতে ১৯৮ পি চ ই য়া বা সহ উপজেলা ছাত্রদল নেতা জুয়েল গ্রে প্তা র  তালায় পানিতে ডু বে শিশুর মৃ ত্যু তালায় দর্জি প্রশিক্ষণের উদ্বোধন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ গোপালগঞ্জ পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ -কে বিপিএম সেবা পদক পরিয়ে দিলেন  ধলবাড়িয়া ইউনিয়নে আস্থার প্রতীক: গাজী শওকাত হোসেনের পরিবার-সাড়ে পাঁচ দশকের জনসেবা ভোমরার এক সন্তানের জননী লাবনী সরকার বিয়ে করলো টিকটকারকে! মাকে ফিরে পেতে খাওয়া-দাওয়া বন্ধ, থামছেনা অবুঝ সন্তানের কান্না 

কলারোয়ায় জাসদের নির্বাচন পরিচলানা কমিটি গঠন

✍️মোঃ মুসফিকুর রহমান রিজভী📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পরিচলানার জন্য কলারোয়া উপজেলা কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (০৪ ডিসেম্বর) বেলা ১১টায় কলারোয়া পাবলিক ইনস্টিটিউট মিলনায়তনে উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির বিশেষ আলোচনা সভা শেষে জেলা জাসদের সভাপতি ও সাতক্ষীরা-০১ (তালা-কলারোয়া) আসনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ মনোনীত প্রার্থী শেখ মোঃ ওবায়েদুস সুলতান বাবলুর নির্বাচন পরিচালনার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।

নির্বাচন পরিচালনা কমিটি গঠন উপলক্ষ্যে আয়োজিত বিশেষ আলোচনা সভায় কলারোয়া উপজেলা জাসদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাসদের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন লস্কর শেলী, জাসদ কেন্দ্রীয় কমিটির অন্যতম উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কাজী রিয়াজ, সাতক্ষীরা জেলা জাসদের সহ-সভাপতি অধ্যক্ষ আশেক-ই-এলাহী, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন খান চৌধুরী, তালা উপজেলা জাসদের সভাপতি বিশ্বাস আবুল কাশেম, কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাক, জাসদ নেতা ইসমাইল হোসেন, আবু বক্কর সিদ্দিক, শেখ আবদুল হাকিম, শেখ নুরুল আলম, জাতীয় যুবজোট সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক এস.এম শামীম, বাংলাদেশ ছাত্রলীগ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি এস.এম আবদুল আলীম প্রমুখ।

আলোচনা সভা শেষে কলারোয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুর রাজ্জাককে আহবায়ক এবং রেজাউল ইসলামকে যুগ্ম-আহবায়ক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!