বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

সিসিডিবি এর এনগেজ প্রকল্পে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর প্রশিক্ষণ

✍️রবিউল ইসলাম 📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩
  • ১৬৯ বার পড়া হয়েছে

সিসিডিবি একটি উন্নয়ন ও সেবামুলক বেসরকারী সংস্থা যা মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। এনগেজ প্রকল্প নারীদের জীবনমান উন্নয়ের লক্ষ্যে কাজ করছে।

সেই লক্ষ্যে ২৬ ও ২৭ নভেম্বর সাতক্ষীরার শ্যামনগরে মুন্সিগঞ্জ সিসিডিবি এর এনগেজ প্রকল্প অফিসে জেন্ডার রেসপনসিভ বাজেটের উপর দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। আজ ২৭ নভেম্বর বিকাল ৪:০০ টায় উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত ঘোষণা করা হয়।

উক্ত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা আয়ুব (ডলি), বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি. এম আব্দুর রউফ, সচিব রিয়াজুল ইসলাম,  মুন্সিগঞ্জ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ জিয়াউর রহমান, মুন্সিগঞ্জ ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য নিপা চক্রবর্তী, বুড়িগোয়ালিনী ও মুন্সিগঞ্জ ইউনিয়নের ইউ পি সদস্যবৃন্দ, এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রাণী, অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন পরিকল্পনা নিয়েছেন, আইন প্রনয়ন করেছেন। কিন্তু বাস্তবে সেগুলোর কোন বাস্তবায়ন নেই। এগুলো বাস্তবায়নে সকলকে এগিয়ে আসতে হবে, বিশেষ করে নারীদের কথা বলতে হবে। স্থানীয়ভাবে বিভিন্ন বাজেটে নারী-পুরুষ আলাদা করে উল্লেখ করলে নারীদের দায়িত্বশীলতা আরও বৃদ্ধি পাবে। ফলে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব হবে। সম্পদের সংগ্রহ এবং বরাদ্দ এমনভাবে সম্পন্ন করা উচিৎ যা লিঙ্গ সমতাকে এগিয়ে নিতে অবদান রাখবে। সিসিডিবির এনগেজ প্রকল্প এমন একটি প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।”

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!