রবিবার, ১০ মে ২০২৬, ০৩:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির মাসিক সভা অনুষ্ঠিত তালায় জ রা জী র্ণ স্কুল ভবন, আ ত ঙ্কে শিক্ষার্থী-অভিভাবক, বাইরের দোকান ঘরে চলছে ক্লাস সাতক্ষীরা “ল” কলেজ পরিদর্শন করলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক আমানুল্লাহ তালায় গ্রীনম্যানের উদ্যোগে দুই দিনব্যাপী ‘স্মার্ট লার্নিং উইথ এআই’ প্রশিক্ষণ অনুষ্ঠিত তালায় সরকারি জমিতে অ বৈ ধ স্থা প না অ প সা র ণ করলেন এসিল্যান্ড রাহাত খান তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত 

কালিগঞ্জে রাস মেলা উপলক্ষে শেখ রিয়াজ উদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে বস্ত্র বিতরণ 

✍️রঘুনাথ খাঁ📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ নভেম্বর, ২০২৩
  • ১৭৩ বার পড়া হয়েছে
স্বাধীনতা পরবর্তী সময়ে বিশেষ করে বিগত ১৫ বছরে দেশের সামগ্রিক উন্নয়ন হয়েছে। সাধারণ খেটে খাওয়া মানুষ ও নিম্ন মধ্যবিত্ত মানুষের অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। বেড়েছে শিক্ষার মান। এরপরও সাতক্ষীরার কালিগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নে বসবাসরত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিশেষ করে ঋষি সম্প্রদায় ও জেলে সম্প্রদায়ের বড় অংশই অবহেলিত ও সুবিধাবঞ্চিত।
বিষ্ণুপুরের সাবেক প্রয়াত ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা  প্রয়াত শেখ রিয়াজউদ্দিন মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে ওইসব পিছিয়ে পড়া অবহেলিত মানুষের জন্য কাজ করে গেছেন। তার অকাল মৃত্যুতে ওইসব মানুষ আবারো সমস্যা জর্জরিত। নামমাত্র জমির উপর বসবাসকারি ওইসব পরিবার তাদের নির্ধারিত পেশায় থেকে জীবন জীবিকা ঠিক রাখতে পারছেন না। এমনকি নিজেদের ধর্মীয় অনুষ্ঠানও যথাযথভাবে উপভোগ করতে পারছেন না অভাবের তাড়নায়।
আজ রবিবার বিকেলে বিষ্ণপুরের দক্ষিণ বন্দকাটি পানঘাট জেলেপাড়ায় রাস মেলা উপলক্ষে  শেখ রিয়াজউদ্দিন ফাউন্ডেশন আয়োজিত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
বিষ্ণুপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক নিরঞ্জন কুমার পাল বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রয়াত চেয়ারম্যানের স্ত্রী সমাজকর্মী  শেখ নাছিমা রিয়াজ। এর আগে সকাল ১১ টায় বিষ্ণুপুর ঋষি পাড়ায়ও বস্ত্র বিতরণ করা হয়।  দুটি স্থানে মোট ১৬০ জনকে শাড়ী দেওয়া হয়।
বক্তারা আরো বলেন,বিষ্ণুপুরের সার্বিক উন্নয়নে শেখ রিয়াজউদ্দিন ফাউন্ডেশন রাস্তা সংস্কার,ঝরে পড়া শিশুদের শিক্ষাঙ্গনে ফিরিয়ে আনা,বাল্য বিবাহ প্রতিরোধসহ সামগ্রিক উন্নয়নে কাজ করে যাবে।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ওয়ার্ড আ’লীগের সভাপতি মনোরঞ্জন বিশ্বাস, সাধারণ সম্পাদক মুকুল রায়, সুভাষ চন্দ্র ঘোষ, উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সহ-সভাপতি বিশ্বজিৎ সরদার, বিষ্ণুপুর দাস পাড়া রাস মন্দির কমিটির সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক তাপস দাস,মনোরঞ্জন কর্মকার, সুনিল মন্ডল, বাসুদেব মন্ডল প্রমুখ। 

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!