মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

ছাগল পালনের উপর প্রশিক্ষণ সম্পন্ন

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ নভেম্বর, ২০২৩
  • ১৫৬ বার পড়া হয়েছে

গত ১১ হতে ১৯ নভেম্বর সাতক্ষীরা ‘ল’-কলেজে ছাগল পালনের উপর প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

দাতা সংস্থা দি ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) এর অর্থায়নে ইউনপস এর লাইভস ইন ডিগনিটি গ্রান্ট ফ্যাসিলিটির ব্যবস্থাপনায় বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এবং আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এডুকো বাংলাদেশ “দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনজনিত কারনে বাস্তচ্যুত ব্যাক্তিদের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলার ক্ষমতা শক্তিশালীকরণ” প্রকল্পটি বাস্তবায়ন করছে। উক্ত প্রকল্পের কার্যক্রমের অংশ হিসেবে প্রতি ব্যাচে ২দিন করে ৪ ব্যাচে বস্তি এলাকার মোট ১২৭ জন উপকারভোগীকে উক্ত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে প্রশিক্ষণে সেশন পরিচালনা করেন সদর উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ অফিসার মোস্তাফিজুর রহমান, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মুস্তাফিজুর রহমান, প্রকল্প কর্মকর্তা লাইভলিহুড এন্ড ট্রেনিং এনামুল হক এবং কমিউনিটি ফ্যাসিলিটেটর বৃষ্টি খাতুন। উক্ত প্রশিক্ষণে ছাগল পালনের অর্থনৈতিক গুরুত্ব ও প্রয়োজনীয়তা, আদর্শ ছাগলের জাত এবং পরিচয়, ছাগলের বাসস্থান ও খাদ্য ব্যাবস্থাপনা এবং ছাগল পালনের উপর বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!