মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

জলবায়ু ন্যায্যতা্র ভিত্তিতে সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও সমাবেশ

✍️রবিউল ইসলাম 📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৩ বার পড়া হয়েছে

জলবায়ু ন্যায্যতা্র ভিত্তিতে সুপেয় পানির দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে গাবুরার সাধারন মানুষেরা। বাংলাদেশের দক্ষিণ- পশ্চিমাঞ্চল জলবায়ু পরিবর্তনের অন্যতম হটস্পট। জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, লবণাক্ততা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে।

চারিদিকে নোনা পানি অথচ খাবার জন্য সুপেয় পানি কোথাও নেই। তাই উপকূলের কোটি মানুষের জন্য ” সুপেয় পানি চাই” এই দাবিতে মানববন্ধন করেছে গাবুরাবাসী।

শনিবার সকাল ১০.০০ ঘটিকার সময় সাতক্ষীরার শ্যামনগর উপজেলার চকবারা, গাবুরাতে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর আব্দুর রাজ্জাক, লিডার্সের প্রোগ্রাম ম্যানেজার আলীম আল রাজী। এছাড়াও মানববন্ধন ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী মোঃ আরিফুর রহমান, মোঃ শওকত হোসেন, লিডার্সের অ্যাডভোকেসি অফিসার তমালিকা মল্লিক, টেকনিক্যাল অফিসার নিতিকেশ মণ্ডল, প্রোজেক্ট অফিসার সুলতা সাহা সহ আরও অনেকে।

এসময় বক্তারা বলেন জলবায়ু পরিবর্তন এর কারণে বৈশ্বিক উষ্ণতার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বছরে ৪ মিলিমিটার বৃদ্ধি পাচ্ছে। এ উচ্চতা আরও বাড়বে। ফলে দক্ষিন উপকূল তলিয়ে গিয়ে ১ কোটিরও বেশি মানুষ গৃহহীন হয়ে পড়বে।
এরই মধ্যে ঘন ঘন দুর্যোগ এবং বঙ্গোপসাগর উত্তাল হয়ে ওঠা তার পুর্ব লক্ষণ বলে মন্তব্য করেছেন। এইসব দুর্যোগ ও টেকসই বেড়িবাঁধের অভাবে লবনাক্ত পানিতে সয়লাব হচ্ছে জনপদ। এতে পরিবেশ ও বসতি ধ্বংসের পাশাপাশি সুপেয় পানির সংকট তীব্র হয়ে উঠছে।অপরিকল্পিত চিংড়ি চাষের কারণে লবনাক্ততার এই মাত্রা আরও বাড়ছে বলে জানিয়েছেন বক্তারা। তাদের দাবি, লোনা পানির ব্যবহারে ছড়িয়ে পড়ছে রোগব্যাধি। এই সংকট থেকে মুক্তি পেতে হলে অবশ্যই সরকারের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে মহাপরিকল্পনা করা দরকার।

উপকূলীয় অঞ্চলে গত ৩৫ বছরে লবনাক্ততা পূর্বের তুলনায় ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং যার পরিমাণ ২ পিপিটি থেকে বেড়ে ৭ পিপিটি হয়েছে। বাংলাদেশের দক্ষিনাঞ্চলে সমুদ্র থেকে ভূভাগের অনেক ভিতর পর্যন্ত লোনা পানি ঢুকে গেছে। ফলে মানুষ লবণাক্ত পানি খেতে বাধ্য হচ্ছে।

মানববন্ধনে বক্তারা দাবি জানান আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের নির্বাচনী ইশতেহারে যেন উপকূলীয় মানুষের জন্য টেকসই সুপেয় পানির ব্যবস্থা করা হয় এবং উপকূলীয় মানুষের জন্য দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!