বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

শ্যামনগরে অভিযোজন কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষি উপকরণ বিতরণ

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্প কর্তৃক অভিযোজিত কৃষি বিষয়ক প্রশিক্ষণ ও কৃষকদের মাঝে কৃষি উপকরণ সহায়তা প্রদান করা হয়।

৬ নভেম্বর সোমবার সকাল ১০:০০ টায় সিসিডিবি এর সাতক্ষীরার শ্যামনগরেমুন্সিগঞ্জ শাখা অফিসে উক্ত প্রশিক্ষণের আয়োজন করা।

উক্ত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদা। উক্ত প্রশিক্ষণে সহায়ক হিসেবে উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, সুপারভাইজার এন্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হাসেম মিয়া, প্রোগ্রাম অফিসার নীলিমা রানী, প্রকল্পের ফিল্ড অর্গানাইজারগণ প্রমূখ।

প্রধান প্রশিক্ষক বসতবাড়িতে সবজি চাষ, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় কৃষি অভিযোজন কৌশল, জৈব বালাইনাশক এবং রোগ ও পোকা দমন ব্যবস্থাপনার উপর প্রশিক্ষণ প্রদান করেন। প্রশিক্ষণ শেষে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫ ও ৯ নং ওয়ার্ড এর ২০ জন কৃষকদের মাঝে বিভিন্ন জাতের শাক/সবজি বীজ যেমন: লাল শাক, লাউ, মিষ্টি কুমড়া, মরিচ, টমেটো, পাশাপাশি, জৈব সার, বস্তা নেট, এবং রাসায়নিক সার বিতরণ করা হয়।

প্রধান অতিথি সকল কৃষককে অভিযোজিত কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান, যাতে করে সবাই লবণাক্ত মাটিতে কৃষি কাজ করে জীবন জীবিকার উন্নয়ন ঘটাতে পারে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!