মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

তালায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১ নভেম্বর, ২০২৩
  • ২৩৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা উপজেলার বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা রোপণের জন্য বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সামাজিক সংগঠন হাসিমুখ সেঞ্চুরি সাতক্ষীরার সার্বিক ব্যবস্থপনায় উক্ত চারা বিতরণ করেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বসন্তপুর নদী বন্দর কমিটির আহবায়ক, ছাত্রলীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য শেখ এজাজ আহমেদ স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পেশাভিত্তিক মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেঁজুতি, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি স. ম আকতার উল আলম, সহকারি প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান, সহকারি শিক্ষক পূর্ণ চন্দ্র, নরেশ চন্দ্র, নব কুমার, রুহুল কুদ্দুস, বিশ^নাথ সরকার, তপন কুমার, তাপস কুমার, সুশান্ত কুমারসহ প্রমুখ। এসময় অত্র বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে ৪ শতাধিক গাছের চারা বিতরণ করা হয়। পরে বিদ্যায়লয় প্রাঙ্গনে গাছের চারা রোপন করেন শেখ এজাজ আহমেদ স্বপন।

গাছের চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠানে শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, হাসিমুখ সেঞ্চুরী সাতক্ষীরা সার্বিক সহযোগিতায় বিগত তিন মাস অসংখ্য গাছের চারা রোপণ ও বিতরণ করা হয়েছে। সাতক্ষীরা জেলার ৭৮টি ইউনিয়ন পরিষদ, স্কুল, কলেজ, মসজিদ মাদরাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গাছের চারা পাঠানো হচ্ছে বলে জানান তিনি।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!