মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সদর উপজেলায় বিনামূল্যে বীজ, স্যার ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত জমির দ খ ল পেতে আদালত পাড়ায় ঘু র ছে ন কালিগঞ্জের অবসরপ্রাপ্ত বৃদ্ধ গোপালগঞ্জে প্রশাসনের অ ভি যা নে ভেকু মেশিন জ ব্দ, নিয়মিত মা ম লা দা য়ে রে র নি র্দে শ সাতক্ষীরা জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সভা অনুষ্ঠিত জলবায়ু সচেতনতায় সাতক্ষীরায় ছাত্রীদের বৃক্ষরোপণ উৎসব: ‘একটি শিশু, একটি গাছ’ জলবায়ুর পরিবর্তন মোকাবেলা এবং প্রাণীকুলকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই- মুকুল তালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বি রু দ্ধে দু র্নী তি ও অর্থ আ ত্ম সা তে র অ ভি যো গ সাতক্ষীরা দিবা নৈশ ডিগ্রী কলেজের সামনে অ বৈ ধ স্থা প না উ চ্ছে দ ও রাস্তা প্রশস্তের দাবিতে মানববন্ধন সুন্দরবন সংলগ্ন লোকালয় থেকে অজগর সাপ উদ্ধার 

তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার পড়া হয়েছে

তালায় দুইদিন ব্যাপী উদ্যোক্তা উন্নয়ন মেলার সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে PACE প্রকল্পের আওতায় বেসরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টার আয়োজনে ও পল্লী কর্ম – সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর সহযোগিতায় মাঝিয়াড়া গ্রামে কপোতাক্ষ নদের তীরে অবস্থিত পরিবেশবান্ধব মৃৎশিল্প কেন্দ্র চত্বরে সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে উন্নয়ন প্রচেষ্টার পরিচালক সেখ ইয়াকুব আলীর সভাপতিত্বে ও আরএমটিপি প্রকল্পের ব্যবস্থাপক এস এম নাহিদ হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম।

এসময় বক্তব্য রাখেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার,যুবলীগের কেন্দ্রীয় কমিটির  প্রেসিডিয়াম  সদস্য রফিকুল ইসলাম,   তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, সাসের পরিচালক শেখ ইমান আলী, উন্নয়ন প্রচেষ্টার প্রকল্প সমন্বয়কারী এএসএম মুজিবুর রহমান, সাংবাদিক মীর জাকির হোসেন প্রমুখ।

এ সময় মেলা প্রাঙ্গণে ছিল দর্শনার্থীদের ভিড়। মেলায় উৎপাদনকারী ও বিপণনকারীরা মাটির তৈরি আধুনিক ও রুচিসম্মত তৈজসপত্র, ফুলদানি ও শিশুদের খেলনার পসরা সাজিয়ে বসেন স্টলগুলোতে। এছাড়া মেলায় সাতক্ষীরা ও খুলনা জেলা থেকে উদ্যোক্তারা তাদের উদ্যোগ প্রদর্শন করেন। মেলায় আগত দর্শনাথীরা স্টলগুলো ঘুরে দেখেন এবং পছন্দ মতো পণ্য কেনেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!