বুধবার, ০৬ মে ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

গুরুত্বপূর্ণ ছয়টি প্রকল্পের উদ্বোধন করলেন এসএম জগলুল হায়দার এমপি

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩
  • ১৯৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাস্তবায়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্মাণ সহযোগীতায় ১টি সহ এলজিইডি’র বাস্তবায়নে KBS RIDP প্রকল্পের আওতায় ৯কোটি৩৮ লক্ষ ৩হাজার ৮৪৭ টাকা চুক্তি মূল্যে ৫ টি গুরুত্বপূর্ণ সড়ক উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য, বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্য এসএম জগলুল হায়দার।

বুধবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ডিজিটাল সংযোগ স্থাপন (ইন্ডিসি) প্রকল্পের আওতায় জয় স্মার্ট সার্ভিস এন্ড এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার সহ KBS RIDP প্রকল্পের আওতায় ২কোটি ৫৩লাখ, ৪২হাজার, ৩৭৭ টকা চুক্তি মূল্যে ২৯৫০ মিটার জাদা হাট – কালিন্দী নদী সড়ক নির্মান , ৭৪ লক্ষ ১৫ হাজার ৫৪৮ টাকা চুক্তি মূল্যে মুন্সিগঞ্জ হাট সড়ক ৮৫০ মিটার রাস্তা নির্মান, ২ কোটি ৫২ লক্ষ ৭০ হাজার চুক্তি মূল্যে নকিপুর জিসি – কালিগঞ্জ ভায়া নূরনগর (শ্যামনগর অংশ) ১২৫০ মিটার সড়ক নির্মাণ, ৭৪লক্ষ ৫৬ হাজার ৯১৮ টকা চক্তিমূল্যে নাজিরমোল্লা – ধুমঘাট ঈদগাহ ৯১০ মিটার সড়ক নির্মান, মেরামত ও সংরক্ষণ এর অধীনে “৯ কোটি ৮৯ লক্ষ ৯ হাজার ৪ টাকা গ্রামীণ সড়ক নির্মান এর শুভ উদ্বোধন করেন সংসদ সদস্য এস এম জগলুল হায়দার।

এ সময় তিনি গ্রামীণ সড়ক উন্নয়নে প্রয়োজনীয় বরাদ্দ প্রদান করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস,এম, আতাউল হক দোলন, উপজেলা নির্বাহী অফিসার মো: আক্তার হোসেন, শ্যামনগর উপজেলা প্রকৌশলী জাকির হোসেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীর, ঈশ্বরীপুর ইউনিয়ন চেয়ারম্যান এ্যাডঃ শোকর আলী, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, কৈখালী ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব রেজাউল করিম, সহকারী প্রকৌশলী শহিদুল ইসলাম, নূরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মাহবুব বাবু, উপজেলা অনলাইন নিউজক্লাবের সভাপতি মারুফ হোসন (মিলন), নূরনগর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সাইফুল্লাহ, যুবলীগ নেতা এস এম ফেরদাউস হায়দার, শেখ সুজন, মেহেদী হাসান, প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাতবরণকারী সদস্যদের রূহের মাগফিরাত কামনা, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।মোনাজাত পরিচালনা মুফতি আলহাজ্ব জিয়াউর রহমান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!