মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ

উত্তরণের আয়োজনে শিশু অধিকার সপ্তাহ পালন

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ৯ অক্টোবর, ২০২৩
  • ২০৩ বার পড়া হয়েছে

“শিশুর জন্য বিনিয়োগ করি,ভবিষ্যতের বিশ্ব গড়ি” এই প্রতিপাদ্য সামনে রেখে আজ সোমবার (৯ অক্টোবর) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদ হলরুমে বে-সরকারী উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে শিশু অধিকার সপ্তাহ-২০২৩ উপলক্ষে র‌্যালি,আলোচনা সভা, স্মারকলিপি প্রদান এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উত্তরণের বাস্তবায়নে ও দাতা সংস্থা এডুকো’র আর্থিক সহায়তায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন। উত্তরণের প্রজেক্ট ম্যানেজার নাজমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সাইদ উজ জামান সাইদ। আরও উপস্থিত ছিলেন উপজেলা এনজিও পরিষদের সমন্বয়কারী গাজী আল ইমরান,ফ্রেন্ডশিপের এ কে এম সাখাওয়াত হোসেন, ইসলামিক রিলিফ ইন্টান্যাশনালের মোঃ জাহিদুল ইসলামসহ বুড়িগোয়ালিনি, গাবুরা, মুন্সিগঞ্জ ও কাশিমাড়ী ব্রিজ স্কুলের শিক্ষার্থী,কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্য, অভিভাবক, কর্মমালিক, শিক্ষক ও উত্তরণের টেকনিক্যাল অফিসারগণ। অনুষ্ঠানের শুরুতেই সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

এছাড়া পুরষ্কার বিতরণী শেষে শিশুশ্রমের নীতিসমূহ বাস্তবায়নের দাবীতে সমমনা সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।

এদিকে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ৩ থেকে ৭ অক্টোবর পর্যন্ত চারটি ব্রিজ স্কুলে শিশুদের ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ধরনের খেলাধুলা,কুইজ এবং শিশু,অভিভাবক,কর্মমালিক ও কমিউনিটি শিশু সুরক্ষা কমিটির সদস্যদের সাথে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ সময় অনুষ্ঠানে সভাপতি শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আক্তার হোসেন বলেন, শিশুদের ভবিষ্যৎ রক্ষার জন্য তাদের শিক্ষাসহ সকল মৌলিক অধিকার রক্ষার জন্য আমাদের সকলকে সচেষ্ট থাকতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!