বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

শ্যামনগরে স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ২১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরের ৯নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ হলরুমে প্যানেল চেয়ারম্যান জি.এম আব্দুর রউফ এর সভাপতিত্বে চিংড়ি খামারে সমকাজে সমমজুরী নিশ্চিতকল্পে স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধিদের সাথে আজ ১২ সেপ্টেম্বর রবিবার সকাল ১০ টায় সংবেদনশীলতা সভা অনুষ্ঠিত হয়।

লিডার্স এর বাস্তবায়নাধীন বিন্দু নারী উন্নয়ন সংগঠনের স্থানীয় সহযোগিতায় অক্সফ্যাম ইন বাংলাদেশ এর অর্থায়নে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন লিডার্স এর নির্বাহী পরিচালক, মোহন কুমার মন্ডল। সভাপতি তার বক্তব্যে বলেন, চিংড়ি ঘেরে নারী শ্রমিকরা নায্য ও পুরুষের ন্যায় সম মজুরী পায়না, কিন্তু পুরুষের সমান তারা কাজ করেন। এজন্য বর্তমান সময় বিবেচনা করে তাদের মজুরী বৃদ্ধির বিষয়টি ঘের মালিক ও সুশীল সমাজ প্রতিনিধিদের গুরুত্ব দিতে হবে এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে ঘেরের রাস্তায় বজ্রনিরোধক তালগাছ রোপন ও নারী শ্রমিকের জন্য টয়লেটের ব্যবস্থা করতে হবে।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সৌমিত্র জোয়ারদার, প্রধান শিক্ষক, আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়, আব্দুল্লাহ-আল-বাকী, বিশিষ্ট সমাজ সেবক ও সদস্য, লিডার্স সাধারন পরিষদ, মোঃ রবিউল ইসলাম, ইউপি সদস্য, মোঃ মাহাতাব উদ্দিন, ইউপি সদস্য, বিকাশ মন্ডল, ইউপি সদস্য, মুকুন্দ পাইক, ইউপি সদস্যসহ বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের অন্যান্য ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ। সভায় আরও উপস্থিত ছিলেন শিক্ষক, ডাক্তার, ব্যবসায়ী, ঘের মালিক, সমাজসেবক, সাংবাদিক ও নারী চিংড়ি শ্রমিক দলের সদস্যরা। সভায় সহায়তা করেন আলীম আল-রাজী, প্রোগ্রাম ম্যানেজার, তমালিকা মল্লিক, এ্যাডভোকেসি অফিসার ও দেবব্রত কুমার গাইন, প্রোগাম অফিসার, লিডার্স। সভায় বুড়িগোয়ালিনী ইউনিয়নের মোট ৪০জন স্থানীয় সরকার ও সুশীল সমাজ প্রতিনিধি স্বতস্ফূর্ত অংশগ্রহন ও গুরুত্বপূর্ন মতামত প্রদান করেন। অবশেষে সভায় অংশগ্রহনকারীরা চিংড়ি খাতে নারী শ্রমিকদের জন্য চিংড়ি খামারে টয়লেটের ব্যবস্থা ও মজুরী বৃদ্ধির জন্য আশ^fস প্রদান করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!