বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
গোপালগঞ্জে ক্যাডেট এএসআই (নিরস্ত্র) নিয়োগ কার্যক্রমের প্রথম দিন সম্পন্ন জেলা প্রশাসক কাউসার আজিজের বক্তব্যে বি কৃ ত ভা বে প্রচারের নি ন্দা সাতক্ষীরা প্রেসক্লাবের  শ্যামনগরে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ তালা প্রেসক্লাবের উদ্যোগে ফলজ ও বনজ চারা বিতরণ রাত পোহালেই ডুমুরিয়ার কাঁঠালতলা বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন ডুমুরিয়ায় বি দ্যু ৎ স্পৃ ষ্টে যুবকের মৃ ত্যু সাতক্ষীরা জেলা প্রশাসকের বক্তব্য নিয়ে বি ভ্রা ন্তি সৃ ষ্টি র নি ন্দা ও প্র তি বা দ জানিয়েছে জেলা বিএনপি সাতক্ষীরায় রাফাতের মৃ ত্যু র ঘটনার সঠিক ত দ ন্ত পূর্বক দো ষী দে র আ ই নে র আ ও তা য় আনার দা বি তে মানববন্ধন কালিগঞ্জের চেয়ারম্যান সাফিয়া পারভীনের বি রু দ্ধে মি থ্যা মা ম লা দিয়ে হ য় রা নি র প্র তি বা দে সংবাদ সম্মেলন শ্যামনগরে নি ষি দ্ধ আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন, পুলিশের অ ভি যা নে গ্রে ফ তা র ২

শ্যামনগরে সিসিডিবি এর উদ্যোগে ২টি ইউনিয়নে গাছের চারা বিতরণ

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

সিসিডিবি স্টেপ অ্যান্ড বিল্ড-ইন প্রকল্পের (বাংলাদেশের দুর্যোগ ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য প্রস্তুতি শক্তিশালীকরণ এবং অবকাঠামো নির্মাণ প্রকল্প) অধীনে ” পরিকল্পিতভাবে গাছ লাগিয়ে পরিবেশ বাঁচানোর পাশাপাশি দুর্যোগের ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে ফলের চারা বিতরণ করা হয়েছে।

৩১ আগস্ট ২০২৩ তারিখ সকাল ১০ টায় সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ২,৩,৪ নং ওয়ার্ড এবং বুড়িগোয়ালিনী ইউনিয়নের ৫,৬, ৯ নং ওয়ার্ডের ১৬৮ টি পরিবারের মাঝে দুই দিন ব্যাপী নারকেল ও কদবেলের চারা বিতরণ করা হয় ।

বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম আব্দুর রউফ গাছের চারা বিতরণ উদ্বোধন করেন। স্ব স্ব ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে গাছ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে গাছ বিতরণ নিশ্চিত করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার এস এম মনোয়ার হোসেন, ফিল্ড সুপারভাইজার এ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং অফিসার আবুল হোসেন মিয়া, ফিল্ড অর্গানাইজার সরস্বতী সরকার, ইসহাক বারই এবং চন্দন দাস প্রমুখ।

ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, গাছ-ই আমাদের প্রিয় বন্ধু। যত বেশি গাছ লাগাবেন তত বেশি সুরক্ষিত থাকবেন। ফলের চারা বিতণ করার জন্য তিনি সিসিডিবিকে ধন্যবাদ জানান।

দুই ইউনিয়নের স্থানীয় দরিদ্র এবং হতদরিদ্র বাসিন্দারা খুবই উৎফুল্ল মনে গাছের চারা গ্রহণ করেন এবং তারা এই গাছ লাগাবেন এবং যত্ন নেবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ হন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!