বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক 

গোপালগঞ্জে সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

✍️কে
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ আগস্ট, ২০২৩
  • ২৩০ বার পড়া হয়েছে

স্বাধীনতার মহান স্থপতি, বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (জিইউজে) এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (২৮ আগস্ট) সকালে গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি সৈয়দ মুরাদুল ইসলাম।

এসময় জাতীয় শোক দিবস উপলক্ষে বক্তব্য রাখেন প্রেসক্লাব গোপালগঞ্জের মহাসচিব সৈয়দ মিরাজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও প্রেসক্লাব গোপালগঞ্জের ক্রীড়া সচিব আহম্মদ আলী খান, মো. মিরাজুল হক, এম মাহমুদ, দপ্তর সম্পাদক সমর বাইন, অর্জুন বিশ্বাস, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি গোলাম বিশ্বাস, সুলতান মাহমুদ, জেমস বাড়ৈ, রাজীব মাহমুদ, শাহীন প্রমুখ।

বক্তারা বঙ্গবন্ধুর খুনিদেরকে দ্রুত দেশে এনে ফাঁসির রায় কার্যকর করার আহ্বান জানান। এছাড়াও চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আগামী জাতীয় নির্বাচনেকে সামনে রেখে স্বাধীনতার স্বপক্ষের দল বাংলাদেশ আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার উদাত্ত আহ্বান জানান।

পরে পবিত্র ফাতেহা ও দুরুদ পাঠ শেষে উপস্থিত সকলে ‘৭৫-এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু সহ তার পরিবারে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত কামনায়, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!