শনিবার, ০৯ মে ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

কালিগঞ্জে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করলেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী 

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জে মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদের পুকুরে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

চলতি অর্থ বছরের বাজেটের আওতায় অভ্যন্তরীণ জলাভূমি, বর্ষায় প্লাবিত ধানক্ষেতে প্রাতিষ্ঠানিক জলাশয়ে কার্প জাতীয় মাছের পোনা অবমুক্ত প্রকল্পের আওতায় মাছের পোনা অবমুক্ত করেন উপজেলা চেয়ারম্যান সাঈদ মেহেদী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা এর সভাপতিত্বে এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ নাজমুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ প্রমুখ। একই দিনে উপজেলা রাজস্ব অফিসের পুকুরে মাছের পোনা মুক্ত করেন কালিগঞ্জ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আজাহার আলী। এসময়ে উপস্থিত ছিলেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান প্রমুখ। কালিগঞ্জ উজেলায় ৫’শ২০ কেজি কার্প জাতীয় রুই, কাতলা, মৃগেল মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। মৎস্য অবমুক্ত করণে সঞ্চালনায় ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সূধীবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!