বুধবার, ০৬ মে ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের দাবীতে নদীর চরে যুব বিক্ষোভ

✍️রবিউল ইসলাম📝শ্যামনগর প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২০২ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগরে জলবায়ু ক্ষতিপূরণের নায্য দাবী চেয়ে নদীর চরে বিক্ষোভ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সিডিও ইয়ুথ টিমের সদস্যরা।

আজ শুক্রবার(১৪ জুলাই) বেলা ১১ টায় পদ্মপুকুর ইউনিয়ন সংলগ্ন খোলপেটুয়া নদীর মাঝখানে চরে নেমে বিক্ষোভ করেন এসমস্ত যুবরা। বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিকের সহযোগিতায় বিক্ষোভে বক্তারা বলেন, ধনী দেশের মানুষ আরাম করে, উপকূলের মানুষ ডুবে মরে। জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষেরা। অথচ জলবায়ু ট্রাস্টের অর্থায়নে এই এলাকায় দৃশ্যমান কোন কাজ নেই।বিশ্বায়নের ফলে উপকূলের মানুষ প্রতিনিয়ত বিভিন্ন ধরনের দুর্যোগের কারণে নানাভাবে ক্ষতিগ্রস্ত হলেও তাদের ক্ষতিপূরন দেওয়ার ক্ষেত্রে কার্পণ্যতা লক্ষ্য করা যায়। ক্ষতিগ্রস্ত উপকূলের মানুষ বিভিন্ন সময়ে বিভিন্ন দাবি তুললেও তা ধনী দেশগুলোর কাছে পৌছাচ্ছে বলে মনে হয়না। বিশ্বায়নের ফলে প্রতিনিয়ত উপকূলের নদীগুলো ভরাট হলেও এটার প্রতিকারে কাউকে এগিয়ে আসতে দেখা যায় না। আমরা ত্রাণ নির্ভরশীল জাতি হতে চাইনা, আমরা চাই টেকসই সমাধান।আমাদের ক্ষতিপূরণ আমাদের বুঝিয়ে দিন।

এসময় উপস্থিত ছিলেন লেখক ও গবেষক বারসিকের পরিচালক পাভেল পার্থ, ভারপ্রাপ্ত আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার, প্রোগ্রাম অফিসার বাবলু জোয়ারদার, রুবিনা পারভীন, বরসা গাইন, প্রতিমা চক্রবর্তী সিডিও ইয়ুথ টিমের আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান, আনিছুর রহমান মিলন, আটুলিয়া ইউনিটের সভাপতি শাকিল হোসেন সহ সিডিও ইয়ুথ টিমে শতাধিক সদস্যবৃন্দ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!