সোমবার, ০৪ মে ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

কৃত্রিম বুদ্ধিমত্তার অপ-ব্যবহার গুজব ছড়ানোর ঝুঁকি বাড়াচ্ছে খুলনায় ২৮ জন সাংবাদিককে নিয়ে ফ্যাক্টচেকিং প্রশিক্ষণ শুরু

✍️মোস্তাফিজুর রহমান উজ্জল☑️
  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২৯২ বার পড়া হয়েছে

গুজব প্রতিরোধ ও সত্য তথ্য উপস্থাপনের জন্য সাংবাদিকদের ফ্যাক্টচেকিং বিষয়ে প্রশিক্ষণ জরুরী। শুক্রবার খুলনার হোটেল গ্রান্ড প্ল্যাসিডে সাংবাদিকদের নিয়ে ফ্যাক্টচেকিং বিষয়ক দুইদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির প্রথমদিনে একথা বলেন প্রশিক্ষণার্থীরা। আর বিশেষজ্ঞরা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তার অপ-ব্যবহার করে যেভাবে অনলাইনে গুজব ছড়ানোর ঝুঁকি বাড়ছে তাতে সবচেয়ে চ্যালেঞ্জে আছেন সাংবাদিকেরা।

দুইদিনের এই কর্মসূচিতে যোগ দিয়েছেন খুলনা, বরিশাল, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ২৮ জন সাংবাদিক। তথ্যের সত্যতা যাচাই ও গুজব প্রতিরোধে করণীয় সম্পর্কে তাদের হাতে-কলমে শেখানো হবে। পরে তারা নিজ জেলায় আরও দশজন করে সাংবাদিকদের এই বিষয়ে প্রশিক্ষণ দেবেন। আয়োজকেরা আশা প্রকাশ করেন, এর মাধ্যমে তৃণমূল পর্যায়ে কর্মরত সাংবাদিকদের কাজের মান আরও বাড়বে।

অ্যাডভান্সিং লোকাল ইলেক্ট্রোরাল রিপোর্টিং (অ্যালার্ট) ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় এই কর্মসূচি আয়োজন করেছে সেন্টার ফর কমিউনিকেশন এন্ড ডেভেলপমেন্ট অব বাংলাদেশ- সিসিডি বাংলাদেশ। সহযোগিতা করছে ইউরোপীয়ন ইউনিয়ন ও ইন্টারনিউজ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!