বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

হতদরিদ্র ৩৫০ পরিবারের মাঝে উত্তরণের কোরবানীর মাংস বিতরণ

✍️গাজী জাহিদুর রহমান📝নিজস্ব প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১ জুলাই, ২০২৩
  • ২২৫ বার পড়া হয়েছে

মুসলিম এইড ইউ কে বাংলাদেশ কান্ট্রি অফিসের সহযোগিতায় বে-সরকারী সংস্থা উত্তরণ হতদরিদ্র ৩৫০ পরিবারের মাঝে কোরবানীকৃত গরুর মাংস বিতরণ করেছে। ঈদের দিন সাতক্ষীরার তালা উপজেলাসহ বিভিন্ন এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে প্রত্যেককে ৪ কেজি করে মাংস বিতরণ করা হয়।

উত্তরণের প্রকল্প সমন্বয়কারী মোঃ রেজওয়ান উল্লাহ জানান, তালা উপজেলার তেঁতুলিয়া ও সদর ইউনিয়নের ১০০ পরিবার, আশাশুনির শ্রীউলা ইউনিয়নে ৭৫ পরিবার এবং কলাপাড়া পৌরসভায় হতদরিদ্র ১৭৫ পরিবারের মাঝে পরিবার প্রতি ৪ কেজি করে কোরবানীকৃত গরুর মাংস বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ পচিালক শহিদুল ইসলাম, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, শ্রীউলা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নজরুল ইসলাম, উত্তরণের ম্যানেজার মোঃ রিয়াজুল ইসলাম, মোঃ শফিকুল ইসলাম প্রমুখ।

অপরদিকে কলাপাড়া পৌরসভায় মাংস বিতরণকালে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন, কলাপাড়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর মোঃ মাহবুব আলম, ৪ ৫ ৬ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর রোজিনা বেগম, ৭ ৮ ৯ নং ওয়ার্ড এর মহিলা কাউন্সিলর উম্মে তামিমা বিথী, উত্তরণ কলাপাড়া পৌরসভার পিও মোঃ হাসিব উজ জামান, সাতক্ষীরা ও বরগুনার পিও শেখ রুশায়েদ উল্লাহ এবং সাতক্ষীরা সদর ইউনিয়নের এফ এফ এস এম চাতক প্রমুখ।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!