রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি তালায় ১৫ বছর ধরে শি ক ল ব ন্দী মিতুর হৃদয় বিদারক জীবনযুদ্ধ! জমকালো আয়োজনে শিশু কিশোরদের অংশগ্রহণে সাতক্ষীরায় ‘নতুন কুঁড়ি’ স্পোর্টস’র উদ্বোধন সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: আরো একজন গ্রে প্তা র শ্যামনগরে খোলপেটুয়া নদী থেকে বালু উ ত্তো ল ন করায় একজনের কা রা দ ন্ড, ৫০ হাজার টাকা জ রি মা না সাতক্ষীরায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে মহান মে দিবস পালিত  সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত  ভু য়া সাংবাদিকদের ভিড়ে হারিয়ে যাচ্ছে মর্যাদা! দেবহাটায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা  সাতক্ষীরায় ৫ কোটি ৬২ লক্ষাধিক টাকা মূল্যের ক্রিস্টাল মেথ আইস ও মোবাইল সরঞ্জাম জ ব্দ

শ্যামমনগরে সিসিডিবি এর এনগেজ প্রকল্পে নারীদের মাঝে সবজিবীজ বিতরণ

✍️হেলাল উদ্দিন☑️
  • প্রকাশের সময় : বুধবার, ২১ জুন, ২০২৩
  • ২৮২ বার পড়া হয়েছে

বেসরকারি উন্নয়ন সংগঠন সিসিডিবি দরিদ্র মানুষের সেবায় কাজ করে যাচ্ছে। সিসিডিবি এর এনগেজ প্রকল্প সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নারীদের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে। নারীদের বাড়িতে সবজি চাষ বৃদ্ধি করতে এবং নারীদের সবজি চাষে উদ্বুদ্ধ করতে এই সবজিবীজ বিতরন করা হয়।

২১ জুন বুধবার সকাল দশটায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সিসিডিবি-এনগেজ প্রকল্প অফিসে নারী সদস্যদের মাঝে সবজিবীজ বিতরন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বীজ বিতরন করেন সিসিডিবি এর প্রধান কার্যালয়ের আইটি কাম এডমিন অফিসার পৌল হাজরা, পিসিআরপি প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সুজন বিশ্বাস, স্টেপ এন্ড বিল্ড ইন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার এস. এম মনোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন এনগেজ প্রকল্পের প্রোগ্রাম অফিসার নিলীমা রানী সহ প্রকল্পের অন্যান্য কর্মীবৃন্দ ও এনগেজ প্রকল্পের নারী সদস্যবৃন্দ প্রমূখ।

এনগেজ প্রকল্পের ৪৫ জন নারী সদস্যদের মধ্যে সাত প্রকার সবজি বীজ (হাইব্রিড ঢেঁড়স-৫০ গ্রাম, বরবটি-৫০ গ্রাম, হাইব্রিড ঝিঙা-১০ গ্রাম, হাইব্রিড লাউ-১০ গ্রাম, হাইব্রিড মিষ্টি কুমড়া-৫ গ্রাম, করলা-১০ গ্রাম, শশা-১০ গ্রাম) বিতরন করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!