সোমবার, ০৪ মে ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরায় পৃথক ঘটনায় নিহত ২

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৫৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরায় পৃথক ঘটনায় দুইজন নিহত হয়েছে। শনিবার সকাল সাড় ৯টায় শহরের পলাশপোল এলাকায় ছাদ থেকে পড়ে মোঃ আনারুল ইসলাম (৫০) নামের এক নির্মান শ্রমিক গুরুতর আহত হবার পর সদর হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকে মারা যান তিনি। নিহত মোঃ আনারুল ইসলাম সদর উপজেলার খানপুর ইউনিয়নের মৃত মাওলা বক্সর ছেলে।

এছাড়া শনিবার দুপুর সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলায় রডবোঝাই ইঞ্জিনভ্যান উল্টে কবির হোসেন (৪০) নামের এক চালক নিহত হয়েছে। সে একই উপজেলার শীতলপুর গ্রামের শেখ শহিদুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত নির্মান শ্রমিক আনারুল ইসলাম সাতক্ষীরার দক্ষিন পলাশপোল এলাকায় মোঃ আজগর আলী নামের এক ব্যক্তির ভবনের দুইতলায় জমে থাকা পানি অপসারনের কাজ করছিলেন। অসাবধনতাবশতঃ সে পা পিঁছলে নিচে পড়ে গুরুতর আহত হয়। আশংকাজনক অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হলে বেলা ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোঃ ফকরুল আলম খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগের প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

অপরদিকে বেলা সাড়ে ১২টায় কালিগঞ্জ উপজেলার নাজিমগঞ্জ থেকে গোয়ালপোতার দিকে রডবোঝাই ইঞ্জিনভ্যান চালিয়ে যাওয়ার সময় ভ্যানটির পেছনের চাকা ফেটে তা উল্টে যায়। এসময় চালক কবির হোসেন (৪০) নিজের ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে।

কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!