সোমবার, ২৫ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা সিটি কলেজে শিক্ষক-কর্মচারীদের সাথে গভর্নিং বডির সভাপতির মতবিনিময় জলবায়ু পরিবর্তন অভিযোজনে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষায় মতবিনিময় সভা শ্যামনগরে রামিসার ধ র্ষ ণ ও হ ত্যা র বিচারের দাবীতে মানববন্ধন ও প্র তি বা দ সমাবেশ  সাতক্ষীরায় ওয়ারিশ জমি নিয়ে বি রো ধে সাতক্ষীরায় দুই ভাইয়ের ব্যবসা প্রতিষ্ঠান উ চ্ছে দে র অ ভি যো গ জা ল নোট ঠে কা তে সাতক্ষীরার পশুর হাটে র‍্যাবের আধুনিক বুথ চালু “মামলার সুষ্ঠু ত দ ন্ত চাই, নি রা প ত্তা হী ন তা য় ভুগছি”- সাতক্ষীরায় সংবাদ সম্মেলনে আব্দুস সবুর তালায় কোরবানির জন্য প্রস্তুত সাড়ে ১৯ হাজার পশু আদ-দুহা ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প সফল করতে বিডিএফ প্রেসক্লাবে মতবিনিময় সভা সাতক্ষীরা পৌরসভার ৬ নং ওয়ার্ড শ্রমিক দলের পরিচিতি সভা  সত্য ও সাহসের আলোকযাত্রায় ১১ বছরে দৈনিক দক্ষিণের মশাল

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের গভীর শোক

✍️মাহফিজুল ইসলাম আক্কাজ📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : রবিবার, ৯ এপ্রিল, ২০২৩
  • ২৫৫ বার পড়া হয়েছে

সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

রবিবার (৯ এপ্রিল) সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক ইন্তেকাল করেন। (ইন্না—রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, মরহুমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতি একজন বীর সন্তানকে হারাল এবং আমরা হারালাম একজন দক্ষ কর্মীকে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে তার নিজ গ্রাম শহরের মধ্য কাটিয়াসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!