
সাতক্ষীরা পৌর আওয়ামী লীগ ১নং ওয়ার্ড শাখার মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সৈনিক বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ নাসেরুল হক ও সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেনসহ কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ।
রবিবার (৯ এপ্রিল) সকালে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক ইন্তেকাল করেন। (ইন্না---রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে এবং অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ বলেন, মরহুমের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। দেশ ও জাতি একজন বীর সন্তানকে হারাল এবং আমরা হারালাম একজন দক্ষ কর্মীকে। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুস সালেক’র মৃত্যুতে তার নিজ গ্রাম শহরের মধ্য কাটিয়াসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: শেখ আমিনুর হোসেন
দেশ টাইমস
www.deshtimes24.news.com
Copyright © 2026 DESHTIMES 24. All rights reserved.