শনিবার, ০৯ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক বাবুর মায়ের দাফন সম্পন্ন : শোক প্রকাশ তালা প্রেসক্লাব নেতৃবৃন্দের দেবহাটায় গ্রে প্তা রি প রো য়া না ভু ক্ত ৬ আ সা মী আ ট ক দেবহাটায় আনসার ও ভিডিপি ব্লাড ব্যাংকের মিলনমেলা সাতক্ষীরায় জেলা শিক্ষক সমিতির অভিষেক ও বিদায় সংবর্ধনা  সাতক্ষীরায় স্বদেশ এর আয়োজনে সিএসও নেটওয়ার্ক সদস্যদের সাথে ত্রৈ-মাসিক সমন্ময় সভা অনুষ্ঠিত  সাতক্ষীরা কম্পিউটার সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ সাতক্ষীরার গোবরদাড়ি গ্রামে একজনকে কু পি য়ে হ ত্যা শিক্ষককে অ প মা নে র ঘটনায় নতুন বি ত র্ক: “ক্ষ মা কি আন্তরিক, নাকি সুবিধাবাদী পদক্ষেপ?” সাতক্ষীরা জেলা মন্দির সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাতক্ষীরায় জুলাই শহীদ স্মরণে গ্রামভিত্তিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬ অনুষ্ঠিত

কালিগঞ্জের বসন্তপুরে নৌ বন্দর বাস্তবায়নে দুই দেশের যৌথ সভা অনুষ্ঠিত

✍️হাফিজুর রহমান শিমুল📝কালিগঞ্জ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৩৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কালিগঞ্জের বসন্তপুর নৌ বন্দর চালুর বিষয়ে বাংলাদেশ ও ভারতের যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় বসন্তপুর কাস্টমের রামজননী ভবনের সামনে নৌ- বন্দর অবিলম্বে চালুর দাবীতে দুই বাংলার নেতৃবৃন্দ একমত পোষণ করেন। সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের বাণিজ্য বিষয়ক সম্পাদক ইজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও নৌরুট বাস্তবায়ন কমিটির সদস্য, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু’র সঞ্চালনায় যৌথ মত বিনয়ের সভায় বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা আ’লীগের সভাপতি মাস্টার নরিম আলী মুন্সী, ভারতের তৃণমূল ব্লকের সভাপতি শহিদুল ইসলাম গাজী (কেনা গাজী), গ্রাম পঞ্চায়েত সদস্য নুরুল্লা গাজী, জেলা পরিষদের সদস্য শেখ ফিরোজ কবির কাজল, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম প্রমুখ। মতবিনিময়ের সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সূধীবৃন্দ উপস্থিত ছিলেন। বসন্তপুর নৌরুট ১৯৬৫ সালের পর বন্ধ হয়ে যায়। ২০২০ সালে নৌরুটটি পুনঃ চালুর দাবীতে আবেদনের প্রেক্ষিতে বসন্তপুর নৌরুট পুনরায় বাস্তবায়নের জন্য সরকারিভাবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে। এটি যাতে দ্রুত চালু হয় সেজন্য দুই দেশের সাধারণ নাগরিক ব্যবসায়ীরা একমাত্র পোষণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!