রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাতক্ষীরার দেবহাটা ও কলারোয়া উপজেলা হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‌্যালী

✍️রঘুনাথ খাঁ 📝জেষ্ঠ প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪৪ বার পড়া হয়েছে

আজ ৬ ডিসেম্বর সাতক্ষীরার দেবহাটা ও কলারোয়া উপজেলা হানাদার মুক্ত দিবস। উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আয়োজনে দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে দেবহাটা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিজয় র‌্যালী বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারো একই স্থানে গিয়ে শেষ হয়।

র‌্যালীতে এ সময় উপজেলা প্রশাসন,বীরমুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের সদস্যসহ আওয়ামী লীগের নেতৃবন্দ অংশ নেন।

পরে উপজেলা মুক্ত মঞ্চে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবর রহমান।

এ সময় আরো বক্তব্য রাখেন, দেবহাটা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার ইয়াছিন আলী, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জি এম স্পর্শসহ বিভিন্ন মুক্তযোদ্ধাগণ।

এই দিনে সাতক্ষীরার দেবহাটা ও কলারোয়া উপজেলায় স্বাধীন বাংলাদেশের পতাকা তোলেন মুক্তিযোদ্ধারা। মুক্তিকামী মানুষের উল্লাসে মুখরিত হয়।

এদিকে, কলারোয়া উপজেলা হানাদার মুক্তদিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে একটি বিজয় র‌্যালী বের হয়। পরে মুক্তিযোদ্ধ সংসদে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!