মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

শালতা নদী পরিদর্শনে নেদারল্যান্ডের উইম পিল্স

✍️গাজী জাহিদুর রহমান 📝নিজস্ব প্রতিবেদক✅
  • প্রকাশের সময় : সোমবার, ১০ অক্টোবর, ২০২২
  • ৩১৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার তালা ও খুলনার ডুমুরিয়ার উপজেলার মধ্য দিয়ে বহমান শালতা নদী পরিদর্শন করেন আন্তর্জাতিক প্রজেক্ট ইভালুয়েটার নেদারল্যান্ডের উইম পিল্স।

সোমবার (১০ অক্টোবর) সকালে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নে হাজরাকাটি, কাঠবুনিয়া,ডুমুরিয়া উপজেলার আধারমানিক গ্রামে ১৬ নম্বার পোল্ডার পরিদর্শনকালে তিনি এলাবাসীর সাথে মতবিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন পানি বিশেষজ্ঞ মাহমুদা মুতহারা, সালতা রিভার বেসিন কমিটির সভাপতি সরদার ইমান আলী, তালা উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি শেখ সাজ্জাত, সাধারণ সম্পাদক সাংবাদিক সেকেন্দার আবু জাফর বাবু, সিজিআই তানভীর আহম্মেদ,উত্তরণের মনিটারিং অফিসার এস হাসান আব্দুল্লাহ রাফাত, প্রজেক্ট অফিসার দিলীপ সানা প্রমুখ।

এ সময় এলাকাবাসী বলেন, শালতা নদী আমাদের জীবনের সাথে মিশে আছে। শালতা নদী না বাঁচলে আমরা বাঁচবো না, জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবো না। এ নদী খননের সুফল আমরা বেশিদিন ভোগ করতে পারলাম না। কারণ যেনতেনভাবে খনন সম্পন্ন করায় পলি এসে ভরাট হয়ে গেছে। এ সময় নদীর সাথে সংযোগ খালগুলো খননের জোর দাবি জানান তারা।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!