বুধবার, ০৬ মে ২০২৬, ১০:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি  সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের 

জলবায়ু অবরোধে শ্যামনগরবাসী 

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ সেপ্টেম্বর, ২০২২
  • ২৪৯ বার পড়া হয়েছে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলা পরিষদের সামনে ২৩ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার সকাল ১০ টায় বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও শ্যামনগর উপজেলা যুব ফোরামের আয়োজনে বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচী ২০২২ তে জলবায়ু অবরোধ করেছে।

উক্ত জলবায়ু অবরোধ কর্মসূচীতে সভাপতিত্ব করেন শ্যামনগর উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাষ্টার নজরুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন ফোরামের সদস্য ও সহকারী অধ্যাপক মানবেন্দ্র দেবনাথ, ফোরামের সদস্য, সাংবাদিক ও শিক্ষক রনজিৎ বর্মন, ফোরামের সদস্য ও ইউপি মহিলা সদস্য দেলোয়ারা বেগম, উপজেলা যুব ফোরামের সভাপতি মোমিনুর রহমান ও সম্পাদক মাকসুদুর রহমান মিলন, স্বরুফ ইয়থ টিমের নির্বাহী পরিচালক জান্নতুল নাঈম প্রমূখ।

জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব উপকূলীয় অঞ্চল তথা সারাবিশ্বের উন্নয়নের সকল পদক্ষেপকে প্রভাবিত করছে। উন্নত দেশগুলি গ্রীনহাউজ গ্যাস নির্গমন করে জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে।

বাংলাদেশ কোন ভূমিকা না রেখেও বেশী ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিশেষ করে উপকূলীয় অঞ্চল আরো বেশী ঝুঁকির মধ্যে রয়েছে। এই জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলা করা ও ক্লাইমেট জাস্টিস প্রতিষ্ঠার জন্য সুইডেনের স্কুল ছাত্রী প্রতিবাদী শিশু অগ্নিকন্যা গ্রেটা থানবার্গ এর ফ্রাইডেজ ফর ফিউচার, সারাবিশ্বের সাধারন জনগণ, যুব ও স্কুল ছাত্ররা জনসমাবেশ, র‌্যালী, মানববন্ধন ও পথসভা করছে। এরই ধারাবাহিকতায় লিডার্স, শ্যামনগর জলবায়ু অধিপরামর্শ ফোরাম ও শ্যামনগর উপজেলা যুব ফোরাম সারাবিশ্বের সাথে একাত্মতা ঘোষণা করে বিশেষত বাংলাদেশের উপকূলীয় সমস্যা ও দাবিগুলি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে “বিশ্ব জলবায়ু অবরোধ কর্মসূচী উদযাপন” করছে।

প্রথমে তারা উপজেলা পরিষদের সামনে থেকে একত্রিত হয়ে ব্যানার ও প্লাকার্ড প্রদর্শণ করে র‌্যালী বের করে। র‌্যালী থানা মোড় ঘুরে আওয়ামীলীগ অফিসের সামনে মেইন রোড অবরোধ করে। এ সময় স্লোগানে স্লোগানে মুখরিত ছিল। অবরোধ শেষে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে বক্তব্য প্রদানের মাধ্যমে এই অবরোধের সমাপ্তি ঘোষণা করেন।

অবরোধে বক্তারা বলেন, “আমরা উপকূলে বাস করি। জলবায়ু পরিবর্তনের কারনে আমরা নানা ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছি। আজ যদি আমরা সচেতন না হই এবং আমরা আমাদের ক্ষয়ক্ষতি বিশ্বের কাছে তুলে ধরতে না পারি তাহলে ভবিষ্যতে আমরা ভয়াবহ বিপদের মধ্যে পড়ব। এজন্য সকলকে এই আন্দোলনের সাথে একাত্বতা ঘোষণা করার আহবান জানাচ্ছি।

বক্তারা দাবী তুলে ধরে বলেন, দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলকে দূর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে,  জলবায়ু পরিবর্তন ও দুর্যোগকে মাথায় রেখে স্থায়ী ও মজবুত বেড়িবাঁধ পুন:নির্মান করতে হবে, একটি বাড়ি একটি খামার প্রকল্পের আদলে উপকূলের একটি বাড়ি একটি শেল্টার প্রকল্প গ্রহণ করতে হবে, উপকূলীয় সকল মানুষের খাবার পানির টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ উপকূলের সকল মানুষের ক্ষতিপূরণ দিতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!