বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৫:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিগঞ্জে নিজস্ব অর্থায়নে রাস্তা সংস্কার করলেন তৃণমূল বিএনপি নেতা মেহেদী হাসান বাবু রাত পোহালেই মেয়ের পরীক্ষা, পরীক্ষার আগের দিন বাবা নিজের ট্রলির চা পা য় নি হ ত সাতক্ষীরা সরকারি কলেজের প্রদর্শক শহিদুল ইসলামের অ ব মা ন না য় উ ত্তা ল সাতক্ষীরা: মানববন্ধনের ঘোষণা পুলিশ সপ্তাহ -২০২৬ উপলক্ষে আইজিপি’র পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্য ও তাঁদের পরিবারকে উপহার প্রদান লিডার্সের আয়োজনে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ সাতক্ষীরার ধান বোঝাই ট্রলি উ ল্টে চালকের মৃ ত্যু দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা কালিগঞ্জে দুই এমপিকে সংবর্ধনা দিলেন শিমু রেজা এমপি কলেজ কর্তৃপক্ষ  লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু

দক্ষিণ-পশ্চিম উপকূলে সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবীতে মানববন্ধন

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩২ বার পড়া হয়েছে

আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার আশাশুনি উপজেলা রোড চত্ত্বরে বেসরকারী উন্নয়ন সংস্থা লিডার্স এর সহযোগিতায় দক্ষিণ-পশ্চিম উপকূলে দ্রুত সমন্বিত পরিকল্পনা গ্রহণের দাবীতে মানববন্ধন করেছে আশাশুনি উপজেলা জলবায়ু অধিপরামর্শ ফোরাম এবং আশাশুনি উপজেলা যুব ফোরাম।

মানববন্ধনে সভাপতিত্ব করেন আশাশুনি জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আব্দুল হান্নান। আরও উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন আশাশুনি উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আহসান হাবীব, সদর ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য মারুফা বেগম, ফোরামের কোষাধ্যক্ষ মিনতী রানী সরকার প্রমূখ।

মানববন্ধনে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের কারণে উপকূলীয় জনজীবনে সংকট প্রতিনিয়ত বাড়ছে। বসবাসের জায়গা হারিয়ে মানুষ বেড়িবাঁধের উপর মানবেতর জীবন-যাপন করছে। এই এলাকাকে বিশেষ ঝুঁকিপূর্ণ এলাকা বা জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করে সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে হবে।

দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের মানুষদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়ে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় অভিযোজন কেীশল বাড়াতে সরকারকে পদক্ষেপ নিতে হবে। আগামীতে সরকারের প্রকল্প গ্রহণের ক্ষেত্রে দূর্যোগের ঝুঁকিতে থাকা উপকূলের মানুষের স্বার্থকে প্রাধান্য দিতে হবে। দক্ষিণ-পশ্চিম উপকূলে সুপেয় পানির নিশ্চয়তা দিতে হবে, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে হবে, দক্ষিণ-পশ্চিম উপকূলে বিশেষ প্রকল্প গ্রহণ করে দুর্যোগ সহনশীল ঘর নির্মাণের জন্য সাধারণ মানুষকে প্রয়োজনীয় সহায়তা দিতে হবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!