সোমবার, ০৪ মে ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩ সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত 

গবেষনায় ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেলেন সাতক্ষীরার কৃতি সন্তান কুয়েটের প্রফেসর ড. রাফিজুলসহ ২৭ শিক্ষক

✍️শাহিদুর রহমান✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ২৬৮ বার পড়া হয়েছে

ভাইস-চ্যান্সেলর এ্যাওয়ার্ড পেয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২৭ জন শিক্ষক। ২০২১ সালে হাই ইমপ্যাক্ট জার্নালে রিসার্চ পেপার প্রকাশের জন্য কুয়েটের সংশ্লিষ্ট অনুষদের এক্সপার্ট প্যানেল কর্তৃক যাচাই-বাছাই পূর্বক উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির (সিএএসআর) সুপারিশক্রমে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়।

২৭ জুন বুধবার বিকালে  বিশ্ববিদ্যালয়ের  অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষকদের মাঝে এই এ্যাওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের  মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ সাইফুল ইসলাম, ইইই অনুষদের ডিন প্রফেসর ড. কে এম আজহারুল হাসান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের। সভাপতিত্ব করেন পরিচালক (গবেষণা ও সম্প্রসারণ) প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।

এ্যাওয়ার্ড প্রাপ্ত শিক্ষকরা হলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ রাফিজুল ইসলাম, প্রফেসর ড. এইচএম ইকবাল মাহমুদ, প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্ল্যাহ, সহযোগী অধ্যাপক ড. মোঃ খালেকুজ্জামান, সহকারী অধ্যাপক মেহেদী হাসান, ইউআরপি বিভাগের সহকারী অধ্যাপক সৌমিত্র কুমার সরকার, সহকারী অধ্যাপক মোঃ নাজমুল হক, বিইসিএম বিভাগের সহকারী অধ্যাপক মোঃ তারেক হোসেন খন্দকার, গণিত বিভাগের প্রফেসর ড. মোঃ হাসানুজ্জামান, ইইই বিভাগের প্রফেসর ড. আশরাফুল গণি ভূঁইয়া, প্রফেসর ড. মুহাঃ রফিকুল ইসলাম, প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন, সহকারী অধ্যাপক প্রতীক চন্দ্র বিশ্বাস, সহকারী অধ্যাপক আবু সাঈদ মোঃ জান্নাতুল ইসলাম, সহকারী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সহকারী অধ্যাপক মোঃ সাকিব হাসান খান, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক সুনন্দ দাস, ইসিই বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ইবতিদাউল করিম, এমএসই বিভাগের সহকারী অধ্যাপক ড. মোঃ সাইদুজ্জামান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. দিপায়ন মন্ডল, লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোঃ আবুল হাশেম, সহকারী অধ্যাপক তুহিন কুমার দে, সহকারী অধ্যাপক মোঃ অনিক হাসান, সহকারী অধ্যাপক সোফিয়া পায়েল, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক জয় সরকার, মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সৌরভ রায় এবং আইডিএম এর সহকারী অধ্যাপক মোঃ রিয়াদ হোসেন। এসময় এ্যাওয়ার্ড অর্জনকারীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করেন ইইই বিভাগের প্রফেসর ড. মোঃ আরাফাত হোসেন এবং লেদার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক সোফিয়া পায়েল। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় প্রধান, পরিচালক, হল প্রভোস্ট, রেজিস্ট্রার, দপ্তর ও শাখা প্রধানগণসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ অংশগ্রহণ করেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!