শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৩:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশন সাতক্ষীরার কার্যনির্বাহী কমিটি গঠন: সভাপতি মোস্তফা ও সম্পাদক আব্দুর রহমান সাতক্ষীরার চার অগ্নিশিখা- সংগ্রাম, ত্যাগ আর বিপ্লবের ইতিহাস আগাম হিমসাগর হারবেস্টে প্রশ্ন? তালা কৃষি কর্মকর্তার প্রত্যায়নে প্রশাসনের নীরবতা! সাতক্ষীরা জেলা বিএনপির নেতা চেয়ারম্যান আঃ আলিমের সঙ্গে জেলা ছাত্রদলের শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে তালায় খাল খনন কার্যক্রম শুরু শ্যামনগরে ঐতিহাসিক ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত  শ্যামনগরে ১০ ফুট লম্বা একটি গাঁ জা গাছ জ ব্দ দেবহাটায় ভগ্নিপতি কর্তৃক মি থ্যা মা ম লা য় হ য় রা নি র শি কা র শ্যালকের সংবাদ সম্মেলন সাতক্ষীরায় বুশরা গ্রুপে জমাকৃত গ্রাহকদের সমুদয় টাকা ফেরত ও মি থ্যো অ প প্র চা রে র প্র তি বা দে সংবাদ সম্মেলন দেবহাটায় শিশুদের পুষ্টি ও অধিকার নিশ্চিতকরণে সচেতনতামূলক পটগান

কলারোয়ায় করোনা ও প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত উপকারভোগীদের মাঝে নগদ অর্থ বিতরণ

✍️আসাদুজ্জামান✅
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২১ জুলাই, ২০২২
  • ২৭৭ বার পড়া হয়েছে

সাতক্ষীরার কলারোয়ায় কোভিড-১৯ মহামারীসহ প্রাকৃতিক দূর্যোগ ক্ষতিগ্রস্ত দুই হাজার ৯৭৬ জন উপকারভোগীদের মাঝে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে কলারোয়া উপজেলা অডিটোরিয়ামে মিলনায়তনে অনুষ্ঠিত নগদ অর্থ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, প্রধান অতিথি সাতক্ষীরা-১ (তালা+কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

কলারোয়া উপজেলা নির্বাহি অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ, কলারোয়া থানার অফিসার ইসচার্জ নাসির উদ্দীন মৃধা, এসডিএফ’র আঞ্চলিক ব‍্যবস্থাপক মেহেদী হাসান, ক্লোসটার ইনচার্জ শাহজাহান সিরাজ, দুলাল কষ মজুমদার, মাহবুবুল আলম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহিন।

অনুষ্ঠানে জানানো হয়, কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়নের দুই হাজার ৯৭৬ জন উপকারভোগিদের মাঝে ৫ হাজার টাকা করে সর্বমোট ১ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকার নগদ অর্থ বিতরণ করা হয়। এনিয়ে জেলায় এ পর্যন্ত ৩৫০ টি গ্রামের ৩৮ হাজার ২৭১ জন উপকারভোগীর মাঝে ৫ হাজার টাকা করে সর্বমোট ২০ কোটি ৯৫ লাখ ৩১ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

বক্তারা বলেন, দরিদ্র ও অতিদরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কোভিড-১৯ এর ফলে ক্ষতিগ্রস্ত অর্থনীতিক পূর্বের অবস্থানে ফিরিয়ে নেয়া এবং প্রকল্প এলাকা গ্রামীন উদ্যোক্তাদের সহায়তাকরন এই প্রকল্পের মূল উদ্দেশ্যে যা বাংলাদেশ সরকারের রুপকল্প ২০৪১, এসডিজির গুরুত্বপূর্ণ লক্ষ্যসমুহ ও ৮ম পঞ্চবার্ষির্কি পরিকল্পনায় লক্ষ্যমাত্র অর্জন সহায়তা করবে।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!