রবিবার, ০৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
সুন্দরবনে মু ক্তি প ণে র দা বি তে দুই বনজীবী অ প হ র ণ তালায় ৬ পিস ই য়া বা সহ যুবক আ ট ক সাতক্ষীরা জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত  শ্যামনগরে ২০ লাখ টাকা মু ক্তি প ণে র দাবিতে অনিমেষ পরমান্য নামের এক পশু চিকিৎসককে অ প হ র ণ বাস্তুহারা দলের তালা উপজেলা আহ্বায়ক কমিটি গঠন: লিটন আহবায়ক, মফিজুল সদস্য সচিব গাবুরায় সড়কের ওপর ঘেরের মাটি: চার হাজার মানুষের চলাচলের পথ এখন ‘খাল’ সাতক্ষীরা ড্রেন, বর্জ্য ব্যবস্থাপনা ও প্রাণসায়ের খাল রক্ষার দাবীতে মানববন্ধন ঢাকা উত্তর ছাত্রদলের সহ-সভাপতি হলেন দেবহাটার সজল নবজীবনে ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ১ম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ সারাদেশের কা রা ব ন্দি সাংবাদিকদের মু ক্তি র দা বি তে সাতক্ষীরায় অ ব স্থা ন কর্মসূচি

সাংবাদিক সাব্বির আহমেদের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের

✍️হেলাল উদ্দিন✅
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৩৫৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে বাংলাদেশ সমাচার পত্রিকার সাংবাদিক সাব্বির আহম্মেদ এর উপর সন্ত্রাসী হামলার গভীর উদ্বেগ, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরাম (রেজিঃ নং ৫৮৩/০৪) এর নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, সাতক্ষীরা জেলা সাংবাদিক ফোরামের সভাপতি মোঃ শহিদুল ইসলাম (দৈনিক প্রবাহ), প্রতিষ্ঠাতা ও সাধারন সম্পাদক শেখ আমিনুর হোসেন (দৈনিক তৃতীয় মাত্রা ও দেশ টাইমস), সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন আব্বাস (দৈনিক দক্ষিণের মশাল), সহ-সভাপতি মুক্তিযোদ্ধা কাজী নাছির উদ্দীন (দৈনিক আমার সংবাদ), যুগ্ন-সম্পাদক শেখ বেলাল হোসেন (দৈনিক গণজাগরণ), সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়া (দৈনিক বঙ্গজননী), অর্থ সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল (দৈনিক কাফেলা), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাহফিজুল ইসলাম আক্কাজ (দৈনিক আজকের সাতক্ষীরা), কার্য্য নির্বাহী সদস্য মোঃ আবুল কালাম (সাপ্তাহিক মুক্তস্বাধীন), খন্দকার আনিছুর রহমান তাজু (দৈনিক যুগের বার্তা), আরীফ মাহমুদ (দৈনিক যায়যায়দিন), মোঃ আব্দুল মতিন (দৈনিক যায়যায়দিন, দৈনিক দেশ সংযোগ), মোঃ হেলাল উদ্দীন (ক্রাইম প্রতিদিন, সিপি টিভি), কাজী ফখরুল ইসলাম রিপন (দৈনিক সোনালীবার্তা) ও এ এইচ এম তুমু (দৈনিক তৃতীয় মাত্রা) প্রমুখ নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সংবাদকর্মী সাব্বির আহম্মেদ বুধবার বিকাল পাঁচটার দিকে সংবাদ সংগ্রহ করে বাড়ি ফেরার পথে কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়ন সুন্দ্রহবি গ্রামের কাদের ও গফুর বাহিনীর ৪/৫ জন সন্ত্রাসী অস্ত্র, লাঠি নিয়ে গতিরোধ করে রাস্তায় সাংবাদিকদের অস্ত্রের মুখে জিম্মি করে হামলা করে।

বর্তমানে তিনি সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে যার বেড নং ১৩/

অন্যদিকে এঘটনা জানাজানি হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার নিন্দা ও প্রতিবাদের ঝড় উঠে।

এ ঘটনায় কালীগঞ্জ থানার ওসি এটি এম গোলাম রসুল ঘটনার কথা স্বীকার করে বলেন, বিষয়টি শুনেছি তারা অভিযোগ দিয়েছে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নেতৃবৃন্দ অবিলম্বে পুলিশ প্রশাসনের প্রতি ঘটনার সঠিক তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!