বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
রোটারী ক্লাব অব সাতক্ষীরার রোটাবর্ষ ২০২৬-২৭ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, রোটাবর্ষের প্রথম মিটিং ও বৃক্ষরোপণ কালীগঞ্জে মাছের ঘের থেকে যুবকের ম র দে হ উ দ্ধা র, পরিবারের দাবি পরিকল্পিত হ ত্যা কা ণ্ড তালায় বা স চা পা য় স্কুলশিক্ষার্থীর মৃ ত্যু, আ হ ত বাবা সাতক্ষীরা সরকারি কলেজ মোড় সংলগ্ন সরদার পাড়ায় ড্রেনেজ সংস্কার কাজের উদ্বোধন করলেন প্রভাষক ওমর ফারুক টুঙ্গিপাড়া পৌর সভার ৭০কোটি ৯৬ লাখ টাকার বাজেট ঘোষণা দেবহাটায় মুক্তিযোদ্ধা আবাসনের লটারি সম্পন্ন তালায় মহান্দী-কাশিমনগর ভায়া খলিলনগর সড়কের পুনঃসংস্কার কাজের উদ্বোধন শ্যামনগরে ৫ লাখ টাকা চাঁ দা না দেওয়ায় মাছের ঘের দ খ ল ও লু ট পা টে র অ ভি যো গ পাটকেলঘাটায় জামিয়া আরাবিয়া সিদ্দিকিয়া কওমিয়া মাদ্রাসার নতুন উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি গঠন রোটারী ক্লাব অব সাতক্ষীরার ২০২৬-২৭ রোটা বর্ষে নতুন সভাপতি কাজল ও ক্লাব সেক্রেটারি নাজমুল

সংসদ টিভির ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে অনলাইন ক্লাসের নির্দেশনাপত্র জারি

শেখ মাসুদুল হাসান, জেষ্ঠ প্রতিবেদক:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ১৫৮০ বার পড়া হয়েছে

সংসদ টিভিতে প্রচারিত মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে সব সরকারি-বেসরকারি স্কুলে অনলাইন ক্লাস পরিচালনার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। একই সাথে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে অনলাইন ক্লাস সংক্রান্ত তথ্য উপজেলা শিক্ষা কর্মকর্তাদের পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের। আর স্কুলের শিক্ষকদের মানসম্মত ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড করে তার লিংক ইমেইলে অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে স্কুলগুলোকে।

সোমবার (৩১ আগস্ট) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে জারি করা এক আদেশে সব প্রতিষ্ঠান প্রধানদের এসব তথ্য জানানো হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণের শুরু থেকেই সংসদ টিভিতে ‘আমার ঘরে আমার ক্লাস’ শিরোনামে মাধ্যমিকের শিক্ষার্থীদের ক্লাস সম্প্রচার করা হচ্ছে। সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ২টা ৪৫ মিনিট পর্যন্ত সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস প্রচার করা হচ্ছে। সংসদ টিভিতে প্রচারিত এসব ক্লাসের সাথে সামঞ্জস্য রেখে স্কুলের অনলাইন ক্লাস পরিচালনা করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এছাড়া আদেশে স্কুলের শিক্ষকদের নেয়া মানসম্মত ক্লাসের ভিডিও ইউটিউবে আপলোড করে তার লিংক ইমেইলে (dddshesecondary@gmail.com) অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের।

এছাড়া সংসদ টিভিতে কোন কোন শ্রেণির ক্লাস হয়, ক্লাসের নির্দিষ্ট রুটিন আছে কিনা, বিষয়ভিত্তিক ক্লাসের সংখ্যা, অংশগ্রহণ করা শিক্ষার্থীদের সংখ্যা এবং শতকরা হার, অনলাইন ক্লাসের চ্যালেঞ্জ ও মোকাবেলায় করনীয় উল্লেখ করে তথ্য প্রতিষ্ঠানের নাম, ঠিকানা এবং এমপিওভুক্ত হলে এমপিও কোড উল্লেখ করে প্রতি মাসের ৩ তারিখের মধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিতে বলা হয়েছে প্রতিষ্ঠান প্রধানের। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৬ তারিখের মধ্যে এসব তথ্য জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর, জেলা শিক্ষা কর্মকর্তা ১০ তারিখের মধ্যে এসব তথ্য আঞ্চলিক উপ-পরিচালক বরাবর এবং আঞ্চলিক উপ-পরিচালক প্রতি মাসের ১৫ তারিখের মধ্যে এসব তথ্য ইমেইলে অধিদপ্তরের পাঠাবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!