বুধবার, ০৬ মে ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম :
লেখনী ও প্রকৃতিপ্রেমে অনন্য তারিক ইসলাম; গড়েছেন স্বতন্ত্র পরিচিতি সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয়ে প্রথম প্রান্তিক মূল্যায়ন শুরু সাতক্ষীরা প্রেসক্লাবের সেক্রেটারি আব্দুল বারী’র মায়ের মৃত্যুত জেলা সাংবাদিক ফোরামের শোক  সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বারী’র মায়ের মৃত্যুত প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শোক জ্ঞাপন সাতক্ষীরায় ভে জা ল দুধ তৈরির দা য়ে এক ব্যবসায়িকে ৫০ হাজার টাকা জ রি মা না ও ৬ মাসের কা রা দণ্ড গোপালগঞ্জে বিভিন্ন ইটভাটায় ভ্রা ম্য মা ন আদালতের অ ভি যা ন – ৭ লক্ষ টাকা জ রি মা না সুন্দরবনে আলিম-ডন বা হি নী র তা ণ্ড ব: ২০ জেলে ও মৌয়াল অ প হ র ণ জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালত রেডিও উৎসব অনুষ্ঠিত সাতক্ষীরায় নারী ব্যবসায়ি বীথিকা সাধু হ ত্যা: গ্রে প্তা র কৃ ত ব্যবসায়ি অমিত হাসানের ২ দিনের রি মা ণ্ড ম ঞ্জু র শ্যামনগরে ডাঃ অনিমেষ পরমান্য অ প হ র ণ মা ম লা: গ্রে প্তা র কৃ ত দে র আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জ বা ন ব ন্দি 

প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেল তালার ১৫ পরিবার

✍️সেলিম হায়দার📝তালা প্রতিবেদক☑️
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২
  • ২৩২ বার পড়া হয়েছে

সাতক্ষীরা তালায় আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় তৃতীয় ধাপে ১৫ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ঈদ উপহারের অংশ হিসাবে জমির দলিল ও ঘর বুঝে পেল।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালী উদ্বোধনের পর তালা শিল্পকলা হলরুমে আশ্রয়ণ প্রকল্পের অধীনে ১৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের সদস্যদের নিকট জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত কুমার বিশ্বাস সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা স্থানীয় সরকার উপ-পরিচালক মাশরুবা ফেরদৌস, তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান, উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ি, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, সাবেক জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: ওবায়দুল হক সহ মুক্তিযোদ্ধা, সাংবাদিক, জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং সুফলভোগী।

ঈদের ঠিক আগে জমিসহ বাড়ি পাওয়ার আনন্দ এসব মানুষের মুখে এখন রাজ্য জয়ের হাসি। ২শতাংশ জায়গায় প্রতিটি ঘরে দুটি কক্ষ রয়েছে, সঙ্গে রয়েছে রান্নাঘর ও শৌচাগার। প্রতিটি ঘরের চারপাশে খোলা জায়গা রয়েছে, যেখানে উপকারভোগীরা চাইলে শাকসবজি আবাদ করতে পারবেন।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!