
অপরাধ নিয়ন্ত্রণ দেশ ও জাতির উন্নয়ন এই স্লোগানে সাতক্ষীরা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার) দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ সজীব খান সার্বিক তত্ত্বাবধানে শনিবার সাতক্ষীরার তালা পাটকেলঘাটা থানা পুলিশের উদ্যোগে ১নং ধানদিয়া ইউপি এলাকায় স্থানীয় জনতার সহিত বিট পুলিশিং সংক্রান্ত এক মতবিনিময় সভার আয়োজন করা হয়।
উক্ত সভায় অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ ও জনতার পারস্পরিক অংশগ্রহণ এবং অপরাধ প্রতিরোধে তথ্য আদান প্রদানের উপর গুরুত্বারোপ করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ সাজ্জাদ হোসেন, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল), সাতক্ষীরা এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন কাঞ্চন কুমার রায়, অফিসার ইনচার্জ পাটেকলঘাটা থানা, সাতক্ষীরা। উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ বাবলুর রহমান খান সহ স্থানীয় ইউ পি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম , ইউনিয়ন পরিষদের সদস্য বৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, গন্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার আপামর জনসাধারণ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন এসআই (নিঃ) কৃষ্ণ পদ সমাদ্দার।