মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
সাতক্ষীরায় সরকারিভাবে আম সংগ্রহের উদ্বোধন মুকসুদপুরের জলিরপাড়ে মানবতার অনন্য দৃষ্টান্ত সম্প্রীতি এইড ফাউন্ডেশনের  তালায় নাগরিক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত নবাগত ইউএনওসহ কর্মকর্তাদের সঙ্গে এমপি ইজ্জত উল্লাহর মতবিনিময় সভা সাতক্ষীরায় দু র্নী তি প্র তি রো ধে করণীয় শীর্ষক” প্রশিক্ষণ কর্মশালা-২০২৬ সাতক্ষীরায় এসিড আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য পৃথক বার্ন ইউনিট দাবি সাতক্ষীরায় পুলিশ কনস্টেবল পদে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শুরু পুরুষের সমান কাজ করেও অর্ধেক মজুরি মেলে সাতক্ষীরার উপকূলের নারী শ্রমিকদের অবশেষে শ্যামনগরের অ প হৃ ত পশু চিকিৎসক অনিমেষ পরমান্যের মু ক্তি, আ ট ক -৩

শ্যামনগরে স্থানীয় সরকারের বিভিন্ন কমিটিতে সদস্য অন্তর্ভূক্তিতে সভা অনুষ্ঠিত

✍️রবিউল ইসলাম 🔏শ্যামনগর প্রতিবেদক ☑️
  • প্রকাশের সময় : শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ২৭০ বার পড়া হয়েছে
ইউনিয়ন পরিষদের ২০২২-২০২৩ অর্থবছ‌রে  স্থানীয় বিভিন্ন ক‌মি‌টি ও স্থায়ী কমিটিতে নারীদের অংশগ্রহণ এবং প্রয়োজনীয় অর্ন্তভূক্তির জন্যে নারী নেত্রীদের তালিকা প্রনয়ণ এবং জমা প্রদান শীর্ষক দুই দিন ব্যাপি সভা বৃহস্পতিবার ও শনিবার সাতক্ষীরার শ্যামনগরে আটুলিয়া ও বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদে পৃথকভাবে অনুষ্ঠিত হয়েছে। 
এতে সুশীলন রিকল -২০২১ প্রক‌ল্পের এফ এফ শহীদুল ইসলামের সঞ্চালনায় ও প্রকল্প সমন্বয়কারী এস.এম জাকির হোসেনের স্বাগত বক্তব‌্যের মাধ্যমে অনুষ্ঠানের লক্ষ‌্য ও উ‌দ্দেশ‌্য সকলকে অবহিত করেন। এতে স্ব স্ব ইউনিয়নের সভায় আটুলিয়া ইউপি চেয়ারম্যান আবু সালেহ বাবু ও বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। এসময় প্রকল্প সমন্বয়কারী এস.এম জাকির হোসেন বিস্তা‌রিত বক্তব্যের মাধ‌্যমে নারীর অধিকার, বি‌ভিন্ন ক‌মি‌টি‌তে অংশগ্রহন, নেত্রীদের ক্ষমতা ও তাদের সিবিও তে চলমান কাজ, ব‌া‌জে‌টে নারীদের বরাদ্ধ রাখা ইত‌্যা‌দি বিষয়ে আলোচনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রা‌খেন আটুলিয়া ইউ‌পি সচিব আবু সাইম, ইউপি সদস্য আব্দুল গফুর ঢালী, শহিদুল ইসলাম, আব্দুর রব খসরু, অহিদুল ইসলাম, রেনুকা রানী মন্ডল, সিবিও’র নেত্রীবৃন্দদের ম‌ধ্যে নারী‌দের বিষ‌য়ে ইউ‌নিয়ন প‌রিষ‌দে নারী‌দের অংশ গ্রহন বিষ‌য়ে সভায় বক্তব‌্য রা‌খেন নারী নেতা মুন্নি খানম, মমতাজ বেগম, পারুল রানী, মাকসুদা খাতুন সহ অন‌্যরা। বুড়িগোয়ালিনী ইউপি সচিব রিয়াজুল ইসলাম,  ইউপি সদস্য জিএম আব্দুর রউফ, মহাতাপ সরদার, মোঃ আজিজুল ইসলাম, মুকুন্দ পাইক, বিকাশ মন্ডল, মোঃ আবিয়ার রহমান, মোঃ রবিউল ইসলাম, স্বপন বিশ্বাস, উমা রানী মল্লিক প্রমুখ। উভয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদ্বয় বলেন, সিবিও হতে যোগ্য নারী সদস্য থাকলে তাদেরকে অবশ্যই স্থানীয় বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে। আটুলিয়া ইউপি চেয়ারম্যান তার ইউনিয়ন পরিষদের সদস্যদের বলেন, তারা অবশ্যই যোগ্য নেত্রীদের তালিকা করে ইউনিয়ন পরিষদের বিভিন্ন কমিটিতে অন্তর্ভুক্ত করে সার্বিক সহযোগিতা প্রদান করার আশ্বাস প্রদান করেন। বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান হাজী নজরুল ইসলাম বলেন, নারী‌নেতা‌দের তা‌লিকা প্রদান করলে তা‌দের সহ‌জে ইউ‌নিয়ন প‌রিষদে বি‌ভিন্ন ক‌মি‌টি‌তে অংশগ্রহন নি‌শ্চিত কর‌বেন। সবশেষে সিবিও যোগ্য নারী নেত্রীদের প্রস্তুতকৃত তালিকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মহোদয়ের নিকট হস্তান্তর করা হয় ও উভয় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত সদস্যদের ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।

সংবাদ টি ভালো লাগলে শেয়ার করুন

এ বিভাগের আরো সংবাদ
©2020 All rights reserved
Design by: SHAMIR IT
themesba-lates1749691102
error: Content is protected !!